1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কবি গোলাম মাওলা জসিমের বই ‘সানাটু’র প্রথম খন্ডের মোড়ক উন্মোচন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে হাজেরা- নুর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও শিক্ষক সম্মাননা ঈদগাঁওয়ে শাপলা চত্বর- সুপারি গলি রাস্তা মেরামত, কমবে যাজট! একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্তনবীনগরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় হাসনাত আব্দুল্লাহ নতুন বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখতে আমরা সম্মিলিতভাবে সরকারি কর্মকর্তারা মাঠে নেমেছি মিরপুরে ভোটারদের প্রভাবিত করতে ‘উপহার’ বিতরণের অভিযোগ – আমিনুল হক রণক্ষেত্র নরসিংদী, নিহত ১ শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা ফের ভূমিকম্পে কাঁপল দেশ

কবি গোলাম মাওলা জসিমের বই ‘সানাটু’র প্রথম খন্ডের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৩ বার

কবি গোলাম মাওলা জসিমের ছড়ার বই ‘সানাটু’র প্রথম খন্ডের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম সিটির জিইসি মোড়ের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন দৈনিক আজাদীর ফিচার সম্পাদক ও নাট্যজন প্রদীপ দেওয়ানজী।

বীজন নাট্য গোষ্ঠীর দল প্রধান মোশারফ ভূঁইয়া পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি গোলাম মাওলা জসিম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন চট্টগ্রাম বিভাগের সাবেক সম্পাদক তৌহিদ হাসান, অভিনেতা মোহাম্মদ আলী, আবৃত্তি শিল্পী আশিক আরেফিন, নাট্য কর্মী সৌরভ পাল, শাহীন আলম প্রমুখ।

অনুষ্ঠানে প্রদীপ দেওয়ানজী কবি গোলাম মাওলা জসিমের জন্য শুভ কামনা করেন এবং ‘সানাটু’ প্রথম খন্ড শিশুদের জন্য খুবই ভাল একটি ছড়ার বই বলে মন্তব্য করেন। গোলাম মাওলা জসিম বলেন, ‘বইটিতে শিশুদের জন্য সমসাময়িক বিষয় নিয়ে ছড়া লিখেছি। শিশুদের হাতে বই দিতে হবে। তাদেরকে মোবাইল থেকে দূরে রাখতে হবে। শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে না পারলে ভবিষ্যত প্রজন্ম বই বিমুখ হয়ে যাবে। প্রতি ঘরে যেন বইয়ের একটি তাক থাকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net