1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, পরিবারে শোকের মাতম - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল

নবীনগরে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, পরিবারে শোকের মাতম

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৮২ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে ১৬ বছর বয়সী আদনান নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার জিনদপুর গ্রামের মধ্যপাড়ার ঘাটলা বাড়ীর পুকুরে ডুবে তার মৃত্যু হয়।

নিহত আদনান মুরাদনগর উপজেলার টনকি ইউনিয়নের বাখরনগর (থোল্লা) গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলামের বড় ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত আদনান এবার এসএসসি পরিক্ষায় অংশ নিয়েছিলো। তার পিতা সাইফুল ইসলাম ঢাকায় ব্যবসা করেন এবং মা স্থানীয় একটি হাই স্কুলে শিক্ষকতা করেন বিধায় তিনি পরিবার নিয়ে জিনদপুর মধ্যপাড়া একটি বাড়িতে ভাড়া থাকেন।

দুপুরে বাড়ির সামনে নিহত আদনান ও তার ছোট ভাই বল নিয়ে খেলা করতেছিলো। এক পর্যায়ে বলটি পাশের পুকুরে পড়ে যায়‌। বলটি আনতে পুকুরে নেমে পানিতে ডুবে যায় সে। আদনান সাঁতার না জানায় আর উঠে আসতে পারেনি। অনেক খোজাঁখুজি করে কয়েক দফায় বেড় জাল ফেলে কয়েক ঘন্টার পর ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় পুকুর থেকে আদনানের লাশ উদ্ধার করেন স্থানীয়রা।

আদনানের এমন মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম চলছে। এ ব্যাপারে নবীনগর থানার এস আই মনির হোসেন জানান, পুকুরের পানি অতিরিক্ত ঠান্ডা হওয়ায় ছেলেটি বল নিয়ে আর পুকুর থেকে উঠে আসতে পারেনি, স্থানীয় মানুষ এবং ডূবুরি দলের সাহায্যে তার মৃতদেহ উদ্ধার করা হয়। লাশটি তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net