1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বর্ণিল আয়োজনে কুমিল্লায় ব্র্যাক এআইএসপি সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল

বর্ণিল আয়োজনে কুমিল্লায় ব্র্যাক এআইএসপি সম্মেলন

আবু সুফিয়ান রাসেল।।
  • আপডেট টাইম : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ২৫৭ বার

বর্ণিল আয়োজনে কুমিল্লায় ব্র্যাক (কৃত্রিম প্রজনন সার্ভিস প্রোভাইডার) এআইএসপি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) ব্র্যাক লানিং সেন্টার ও আঞ্চলিক কার্যালয়ের মিলনায়তনে সাফল্যের অগ্রযাত্রায় ৩৬ বছর শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ১৮০জন এআই কর্মী অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মো. নজরুল ইসলাম, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চল কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক শাহজামান খান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ন্যাশনাল সেলস ম্যানেজার প্রধান কার্যালয়, ব্র্যাক এআফই এন্টার প্রাইজ ডা. মো. শওকত আলী, সিলেট অঞ্চলের সেলস ম্যানেজার মো. বাদশা মিয়া, জোনাল ম্যানেজার ইস্ট জোন এএফএম মানজুরুর রহমান, মো. নজরুল ইসলাম, ডিভিশনাল ম্যানেজার, মাইক্রোফাইনান্স কর্মসূচী কুমিল্লা। ব্র্যাক এরিয়া সেলস ম্যানেজার, কুমিল্লা আ. রাজ্জাক, ব্র্যাক জেলা সমন্বয়ক কুমিল্লা, জিয়া উদ্দিন আহাম্মেদ

কুমিল্লা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মো. নজরুল ইসলাম বলেন, দুধ ও মাংসের উৎপাদন করতে কৃত্রিম প্রজননেন বিকল্প নেই। এখন আমরা মাংস থেকে দুধ উৎপাদনে বেশী গুরুত্ব দিচ্ছি। কুমিল্লায় দুধের চাহিদা ৫. ৪৩ লক্ষ মে.টন আমাদের উৎপাদন ৪.৬৭ লক্ষ মে.টন । তাই আমরা দুধ উৎপাদনে বেশী গুরুত্ব দিচ্ছি। তাই কৃত্রিম প্রজননের বিষয়ে সবাইকে নীতিমালা অনুকরণ করতে হবে। ফি আদায়ের বিষয়ে সরকারি, বেসরকারি কর্মী সবাইকে সহনশীল ও সহযোগীতা করতে হবে। তাহলে আমরা সফল হবো।

অনুষ্ঠানের শেষ পর্বে দুইজন এআই কর্মীর পরিবারের হাতে দু’ই লক্ষ টাকা অনুদান ও বর্ষসেরা কৃত্রিম প্রজননকারী৪৩ এআই কর্মীদের সন্মাননা প্রদান করে ব্র্যাক। দিন ব্যাপী সম্মেলনের সঞ্চালনায় ছিলেন আবৃত্তি শিল্পী মুক্তি সাহা ঈশিতা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net