1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাতিসা ইউপি’র ৩নং ওয়ার্ডে ইব্রাহিম মেম্বারের উপরই ভোটারদের আস্থা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল

বাতিসা ইউপি’র ৩নং ওয়ার্ডে ইব্রাহিম মেম্বারের উপরই ভোটারদের আস্থা

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৩১১ বার

আগামী ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপে অনুষ্ঠিতব্য কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডে (আটগ্রাম, দৈয়ারা ও বরৈয়া) বর্তমান মেম্বার, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মো: ইব্রাহিম এর উপরই ভোটারসহ এলাকাবাসীর আস্থা। এলাকার সার্বিক উন্নয়নে তাকে আবারও মেম্বার হিসেবে পেতে চায় স্থানীয় ভোটাররা। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে যুবসমাজসহ স্থানীয়রা তার জন্য অব্যাহতভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয়রা জানান, ইব্রাহিম মেম্বারকে সবসময় কাছে পাওয়া যায়। তার মত একজন সৎ, সহজ-সরল ও ভালো মেম্বার পেয়ে এলাকাবাসী ধন্য। এলাকার সার্বিক উন্নয়ন-অগ্রযাত্রায় আগামীতেও তাকেই আমরা মেম্বার হিসেবে পেতে চাই।

এ বিষয়ে ইব্রাহিম মেম্বার বলেন, বিগত দিনে ইউপি সদস্য নির্বাচিত হয়ে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি মহোদয়ের দিক নির্দেশনায় ও সার্বিক সহযোগিতায় বাতিসা ইউনিয়নের ৩নং ওয়ার্ডকে একটি মডেল ও আধুনিক ওয়ার্ডে রূপান্তরে কাজ করেছি। সবসময় এলাকাবাসীর পাশে থেকে সরকারী সকল সেবা শতভাগ ও সুষমভাবে দেয়ার চেষ্টা করেছি। এছাড়া ৩নং ওয়ার্ডের প্রতিটি গ্রামের ড্রেন, গার্ডওয়াল, পুল-কালভাট নির্মাণ, শতভাগ বিদ্যুৎ নিশ্চিত, সোলার রোড ল্যাম্প স্থাপন সহ এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ অবকাঠামোগত সার্বিক উন্নয়নে ব্যাপক কাজ করেছি। এলাকাবাসীর আশা-আকাঙ্খার সাথে একমত পোষন করে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে এবারও মেম্বার পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর খেদমত করার ইচ্ছা পোষন করেছি। প্রতিনিয়ত ভোটারদের সাথে নিয়ে প্রচার-প্রচারণাও চালিয়ে যাচ্ছি। আশা করছি, এলাকাবাসী আমাকে আবারো নির্বাচিত করে তাদের পাশে থেকে সেবা এবং ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো শেষ করার সুযোগ দিবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net