1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের কৃষকরা সিম চাষ করে স্বাবলম্বী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

লালমনিরহাটের কৃষকরা সিম চাষ করে স্বাবলম্বী

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৩৪২ বার

সবুজের সমারোহে ভরে উঠেছে লালমনিরহাট জেলা। খাদ্যশস্য ভান্ডার নামে খ্যাত উত্তরবঙ্গের জেলা লালমনিরহাটে নিজ উদ্যোগে সিম চাষ করে স্বাবলম্বী হচ্ছে কৃষকেরা। লালমনিরহাট জেলার প্রত্যন্ত গ্রামে বাণিজ্যিকভাবে বাড়ছে সিমের চাষ। অনাবাদি জমিতে গত দেড় যুগের মতো নিজ উদ্যোগে কৃষকেরা নানা পদ্ধতিতে বিভিন্ন জাতের সবজির আবাদ করে আসছে। বিগত কয়েক বছর সবজি আবাদের তালিকায় যোগ হয়েছে সিম। এ আবাদ প্রতি বছর বেড়েই চলছে, অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে লালমনিরহাটের কৃষকেরা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, লালমনিরহাটের ৫ উপজেলার বিভিন্ন এলাকায় সিমের চাষ হচ্ছেন। প্রতিটি পরিবার নিজেদের বাড়ির আঙ্গিনা ও আশপাশের জমিতে নানা পদ্ধতিতে সিম চাষ করছেন। চরাঞ্চলের বাড়িগুলোর চারপাশ ঘিরে রয়েছে সবুজ সিম গাছে ভরা।
কৃষকরা জানান, গত দেড় যুগ থেকে এখানে নিজ উদ্যোগে নানা পদ্ধতিতে সিম, শসা, চিচিংগা, বরবটি, করলাসহ নানা সবজির চাষ শুরু করেন। জমিগুলোকে কেটে নালা ও আইলে পরিণত করা হয়।
এ জেলার কৃষকরা উৎপাদন করেই জীবন -জীবিকা নির্বাহ করছেন। আর্থিক ও সামাজিকভাবে এগিয়ে যাচ্ছে কৃষকেরা। সরকারি সংশ্লিষ্ট দপ্তরের কোন সহযোগিতা ছাড়াই বিভিন্ন এনজিও ও কীটনাশক কোম্পানীর লোকজনের পরামর্শই তাদের একমাত্র সহযোগিতা।
কৃষকদের দাবী চাহিদা অনুযায়ী স্বল্প সুদে কৃষি ঋণ, আধুনিক প্রশিক্ষণ ও সংশ্লিষ্ট দপ্তরের নিয়মিত তদারকি থাকলে কৃষকেরা জেলার অর্থনীতিকে আরও মজবুত করতে সক্ষম হবে। একই সাথে নিজেদেরও আর্থসামাজিক মর্যাদা বেড়ে যাবে। লালমনিরহাট কৃষি বিভাগ জানান, জেলায় প্রায় ৬ হাজার হেক্টর জমিতে বিভিন্ন শাক- সবজির আবাদ হয়েছে। বাজারে উন্নতজাতের ( আগাম) সিম ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ন্যাযদাম পেয়ে কৃষকরা খুশী।
লাভলু শেখ লালমনিরহাট। ০১৭১০২৬৪৩৭২

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net