1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারীতে প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত : আহত ১ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল

হাটহাজারীতে প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত : আহত ১

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৩২৬ বার

হাটহাজারীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা এবং কয়েকজনকে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালাবাদশা পাড়া এলাকায় আর্থিক দ্বন্ধ ও আধিপত্য বিস্তার নিয়ে শুক্রবার রাতে এঘটনা ঘটে। প্রতিপক্ষের হামলায় নিহতের নাম হোসেন এলাহী বাচা (৩৫), এতে মোমেন এলাহী নামীয় একজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন।

আহতের স্ত্রী বলেন, এলাকার একটি চায়ের দোকানে তার স্বামী ও ভাসুর হোসেন চা খাচ্ছিলেন। হঠাৎ মুখোশধারী কয়েক সন্ত্রাসী তাদের উপর অতর্কিত হামলা চালালে দুই ভাই মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়।’
উপস্থিত লোকজন উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে রাতেই চমেকে হোসেন মারা যান।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তারেকুল মজিদ বলেন, আহত দুই ব্যক্তির অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের চমেকে পাঠিয়ে দেয়া হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।”

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন- এখনো পরিবারের পক্ষে মামলা করেনি। তবে, অভিযুক্তদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net