1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আল্লাহর সন্তুষ্টির জন্য অভাবীদের পাশে দাঁড়ালে এর বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে উত্তম পুরস্কারের ঘোষণা রয়েছে- যুবলীগ নেতা হাফিজুর রহমান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ

আল্লাহর সন্তুষ্টির জন্য অভাবীদের পাশে দাঁড়ালে এর বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে উত্তম পুরস্কারের ঘোষণা রয়েছে- যুবলীগ নেতা হাফিজুর রহমান

শ্রীপুরে অসহায় এতিমদের মাঝে কম্বল বিতরন

শ্রীপুর ( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ৩২১ বার

ইসলাম দয়া ও ভালোবাসার ধর্ম। তাই বরাবরই এতে অসহায়ের দায়িত্ব নিতে উদ্বুদ্ধ করা হয়েছে। এককভাবে ভালো থাকার নাম ইসলাম নয়; বরং সবাইকে নিয়ে একসঙ্গে ভালো থাকাই ইসলামের সৌন্দর্য।

তাই সাধ্যমতো অসহায়দের সাহায্য করা, তাদের পুনর্বাসন করা প্রতিটি মুমিনের দায়িত্ব। বিশেষ করে এতিম ও বিধবারা নিদারুণ কষ্টে দিন পার করে। স্বার্থের এই দুনিয়ায় কেউ তাদের খোঁজ নেয় না। অথচ কোরআন-হাদিসে তাদের অধিকারের ব্যাপারে সতর্ক করা হয়েছে এবং তাদের পুনর্বাসন ও তত্ত্বাবধানের বিশেষ ফজিলতও বর্ণনা করা হয়েছে।
রোববার (৯ জানুয়ারি) শ্রীপুর উপজেলার মাধখলা গ্রামে হাফিজা খাতুন তারতীলুল কওমী মাদরাসার দুইশতাধিক অসহায় এতিম ছাত্রদের মাঝে নিজ অর্থায়নে কম্বল বিতরনকালে গাজীপুর জেলা যুবলীগের সাধারন সম্পাদক প্রার্থী হাফিজুর রহমান উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, অভাব-অনটন সবারই কম-বেশি আছে, থাকবে। এর মাঝেই নিঃস্বার্থভাবে সমাজ ও পরিবারের অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুসলমানের দায়িত্ব। অভাব-অনটন থাকা সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টির জন্য অভাবীদের পাশে দাঁড়ালে এর বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে উত্তম পুরস্কারের ঘোষণাও রয়েছে।

এতিমদের মাঝে কম্বল বিতরনকালে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন যুবলীগ নেতা আলী হোসাইন মোল্রা, সোহেল, রিপন, হেলাল ও হাফিজা খাতুন তারতীলুল কোওমী মাদরাসার মুহতামীম এবং প্রতিস্ঠান পরিচালনা সংশ্লিশ্ঠ ব্যক্তিগন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net