1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কালীগঞ্জে ৭০ বোতল ফেন্সিডিলসহ হাইওয়ে পুলিশ কনস্টবল আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অমীমাংসিত ইস্যুর সমাধান ঢাকা-দিল্লি সম্পর্ক টেকসই করবে: রাষ্ট্রপতি টাকা ছাপতে এক বছরে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা

কালীগঞ্জে ৭০ বোতল ফেন্সিডিলসহ হাইওয়ে পুলিশ কনস্টবল আটক

স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
  • ৩১৫ বার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৭০ বোতল ফেন্সিডিলসহ হুমায়ুন কবির নামে একজন পুলিশ কনস্টবলকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি হাতীবান্ধা হাইওয়ে থানার কনস্টবল পদে কর্মরত।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ১১ জানুয়ারী কালীগঞ্জ উজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকায় অভিযান চালায় লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় রংপুরগামী একটি মোটর সাইকেল সন্দেহ মূলক ভাবে আটক করা হয়। পরে মোটর সাইকেল ও আরোহী পুলিশ কনস্টবল হুমায়ুন কবিরকে তল্লাশী চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক হুমায়ুন কবিরের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক খায়রুল বাশার জানান।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে আটক হুমায়ূন কবির হাতীবান্ধা হাইওয়ে থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত আছেন মর্মে নিশ্চিত করেছেন উক্ত হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net