ঢাকা   ১১:৫০:৪৩ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন

গাইবান্ধার সাদুল্লাপুরে ৮ ইউনিয়নে ইভিএমে ভোট কাল

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২
  • ৩৪৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নির্বাচন কমিশন ঘোষিত ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ৮ ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারী সোমবার। রাত পোহালেই ভোট এবার ৮ ইউনিয়নের ৭৯টি কেন্দ্রেই ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ইভিএমে।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গ্রহণের সর্বশেষ প্রস্তুতি হিসাবে আজ রবিবার দুপুর ১২টায় সাদুল্লাপুর উপজেলা নির্বাচন অফিস থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয় ইভিএম মেশিনসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম। প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেন সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তাগণ।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সাদুল্লাপুর বহুমুখি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ভোট কেন্দ্রের দায়িত্বরত আইনশৃঙ্খলাবাহীনির সদস্যদের নিয়ে ব্রিফিং করেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম (সেবা)। এসময় বক্তব্য রাখেন, সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. রোকসানা বেগম ও সাদুল্লাপুর থানার অফিসার ইনর্চাজ ওসি প্রদীপ কুমার। এ সময় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়ে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত থাকবে ৪ থেকে ৫ জন পুলিশ ও ১৭ জন আনসার সদস্য। প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসারসহ বিপুল সংখ্যক আইন শৃংঙ্খলা বাহীনি এ নির্বাচনে দায়িত্ব পালন করবেন।’

উল্লেখ্য,উপজেলার রসুলপুর, নলডাঙ্গা, দামোদারপুর, ফরিদপুর, ধাপেরহাট, ইদিলপুর, ভাতগ্রাম ও খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৫৯ জন প্রার্থী। এছাড়া সাধারণ সদস্য (মেম্বার) পদে ৬১৮ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচনে ৮ ইউনিয়নে মোট ১ লাখ ৭১ হাজার ৫৭২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে নারী ভোটার ৮৬ হাজার ৫৩১ জন ও পুরুষ ভোটার ৮৫ হাজার ৪১ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি