ঢাকা   ০৬:১১:৫২ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

পুলিশ হেফাজতে স্বামীর মৃ্ত্যু,পরিবারের দাবী হত্যা

স্টাফ রিপোর্টার লালালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২
  • ৩২৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় স্বামীর হাতে স্ত্রীর মৃত্যু এবং মৃত্যুর কারণ জানতে সকালে স্বামী হিমাংশু রায়কে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ। সন্ধ্যায় পুলিশ হেফাজতেই স্বামীর মৃ্ত্যু ঘটেছে।
পরিবারের দাবী, তাকে নির্যাতন করে মেরে হত্যা করা হয়েছে। তবে পুলিশের দাবী, জিজ্ঞাসাবাদ শেষে একটি রুমে একা রাখা হলে তিনি আত্মহত্যা করে।

শুক্রবার সকালে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা মালদাপাড়া থেকে ছবিতা রানী (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার স্বামী হিমাংশু রায়কে মৃত্যুর কারণ জানতে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে সন্ধ্যায় পুলিশ হেফাজতে তার স্বামীর মৃত্যু হয়।

হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. হিরন বর্মণ জানান, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে।

হিমাংশুর বড়ভাই সুধীর চন্দ্র রায় অভিযোগ করে বলেন, আমার সুস্থ ভাইকে ধরে নিয়ে যায় পুলিশ। থানা হেফাজতে কীভাবে মারা গেলো আমাদের জানা নেই। তাকে নির্যাতন করে মেরে হত্যাকরা হয়েছে। এর বিচার চাই।
এ ব্যাপারে হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম জানান, ওই এলাকার বিশেশ্বর রায়ের পুত্র হিমাংশু রায়ের বাড়িতে তার স্ত্রী ছবিতা রানীর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধারসহ মৃত্যুর কারণ জানতে ওই নারীর স্বামী হিমাংশু রায়কে আটক করে থানায় নিয়ে আসেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে থানার একটি রুমে একা রাখা হয়।

ওই রুমে হিমাংশু রায় ওয়াইফাই (ইন্টারনেট) সংযোগের তার গলায় পেঁচিয়ে জানালার সাথে লাগিয়ে আত্নহত্যার চেষ্টা করে। পরে টের পেয়ে পুলিশ তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। অপরদিকে বিভিন্ন সূএ জানায়, ওই নারীকে পারিবারিক কলহের জের ধরে স্বামী হত্যা করে। পুলিশ জানান, ওই নারীর ময়লা তদন্ত করা হলে মৃত্যুর রহস্য জানা যাবে।তবে ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসা বাদে হিমাংশু রায় তার স্ত্রী কে হত্যা করার কথা স্বীকার করে। ওই নারীর দেহে খুন জখমের চিহ্ন পাওয়া গেছে বলে তিনি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি