1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালী পৌরসভা নির্বাচন: স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলা ও ভাংচুরের ঘটনায় আহত ৩ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

বাঁশখালী পৌরসভা নির্বাচন: স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলা ও ভাংচুরের ঘটনায় আহত ৩

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২
  • ৩০১ বার
স্বতন্ত্রপ্রার্থী কামরুল ইসলাম হোসাইনীর নির্বাচনী প্রচারণায় হামলা।

আসন্ন বাঁশখালী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনীর প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৭ টার সময় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আলি মিয়ার দোকান নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় উত্তর জলদী ৩ নম্বর ওয়ার্ডের বদি আলমের পুত্র মোঃ শহিদুল ইসলাম (২১) উত্তর জলদি ৫ নম্বর ওয়ার্ডের শওকত আকবরের পুত্র মোহাম্মদ তানভীর (২২) ও ৩ নম্বর ওয়ার্ডের মৃত দুলা মিয়ার পুত্র মোহাম্মদ মনিরুল ইসলাম (২৭) গুরুতর
হয়।

এ সময় প্রচারণার কাজে নিয়োজিত সিএনজি চালিত অটোরিকশা ও মাইক ভাঙচুর করা হয়। ঘটনায় আহতদের কে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

এ বিষয়ে স্বতন্ত্রপ্রার্থী কামরুল ইসলাম হোসাইনী বলেন, ‘আমার প্রতিপক্ষ সরকারদলীয় নৌকা সমর্থিত প্রার্থীর লোকজন আমার নির্বাচনী প্রচার প্রচারণায় বাঁধা সৃষ্টি সহ ভাংচুর চালায়। তারা আমাকে ও আমার লোকজনদের নানাভাবে হুমকী দিয়ে আসছে। গত রাত সাড়ে ১০ টার দিকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে আমার বাড়ির পাশে গিয়ে বহিরাগত সন্ত্রাসীরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। আমার ব্যানার ছিঁড়ে ফেলে। এমনকি তারা একটি ফায়ার ছুঁড়েও জনমনে আতংকের সৃষ্টি করে। ভোটাররা অাসন্ন ভোটেরদিন যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে ভোট দিতে না পারে সে পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ তুলেন তিনি।

আমার জনপ্রিয়তা দেখে তারা নানাভাবে আমাকে ও আমার লোকজনদের ভীতি প্রদর্শন করছে। তিনি আরো বলেন, গত বুধবার দিবাগত রাতে আমার বাড়ির সামনে গিয়ে প্রতিপক্ষের বহিরাগত সন্ত্রাসীরা মিছিল করে, ফায়ার ছুঁড়ে। পরে বিষয়টি আমি বাঁশখালী থানা পুলিশকে অবহিত করি। বাঁশখালী থানা পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে পৌছান।

অবাধ ও নিরপেক্ষ, সুষ্টু ভোটগ্রহণের জন্য আমি প্রশাসনের হস্তক্ষেপ চাই। ভোটের সুষ্টু পরিবেশ বজায় রাখতে বহিরাগত সন্ত্রাসের বিরোদ্ধে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর থাকলে আমি নিরপেক্ষ ও সুষ্টু নির্বাচনের আশা রাখতে পারি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net