ঢাকা   ০৭:৪৬:৩৯ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের সামনে অবৈধ বাসস্ট্যান্ড, অগ্নিকান্ডে সেবা বিড়ম্বনার কারণ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২
  • ৩৪৮ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মতো জনগুরুত্বপূর্ণ সেবা প্রতিষ্ঠানের সম্মুখ বাঁশখালী প্রধান সড়কের পূর্ব পার্শ্বে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে অবৈধ বাসস্ট্যান্ড। প্রধান সড়কের ফায়ার সার্ভিস স্টেশন থেকে দারোগাবাজার পর্যন্ত একপাশ বে-আইনীভাবে সড়ক দখল করে গড়ে উঠেছে অবৈধ বাসস্ট্যান্ড। এর কারণে ওই সড়ক দিয়ে চলাচলকারী পথচারী ও যানবাহনের যানজট এখন নিত্য দিনের দুর্ভোগ এবং সেই সাথে অগ্নি নির্বাপকের কাজে নিয়োজিত ফায়ার সার্ভিসে পানি বহনকারী গাড়ী অগ্নিকান্ড ও দুর্ঘটনা স্থলে চলাচলেও বিঘ্ন ঘটছে। অনেক সময় অগ্নিকান্ডের খবর পেয়েও যথাসময়ে ঘটনাস্থলে পৌছাতে না পারার কারণ হয়ে দাঁড়িয়েছে সড়কে অবৈধভাবে গড়ে উঠা বাসস্ট্যান্ড ও যানযটের মতো নিত্য দূর্ভোগ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঁশখালী উপজেলা পৌর সদরের অদূরে দারোগা বাজারের সমান্য দক্ষিণে প্রধান সড়ক সংলগ্ন পশ্চিম পার্শ্বে সরকারি প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি। প্রতিষ্ঠানের সম্মুখ বাঁশখালীর প্রধান আঞ্চলিক সড়কটিতে প্রতিদিন পথচারীসহ বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। সড়কের পূর্বপাশে আগে তিন/চারটা বাস দন্ডায়মান থাকলেও এখন তা ভিন্ন চিত্র দাড়িয়েছে এবং গড়ে উঠেছে অবৈধ বাসস্ট্যান্ড। সড়কটি এমনিতেই সরু, তার উপর দীর্ঘ সারিতে গড়ে উঠেছে অবৈধ বাসস্ট্যান্ড। এতে করে যানবাহন তো দূরের কথা স্থানীয় উপজেলা হাসপাতালে রোগী ও পথচারীদের চলাচলা করা চরম দুর্ভোগের শিকার পোহাতে হচ্ছে। সড়কের এক পাশে দীর্ঘ লাইনে বাস দন্ডায়মান থাকার কারণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পানি বহনকারী গাড়ী অগ্নিকান্ড এবং দুর্ঘটনাস্থলে দ্রুত চলাচলে দারুনভাবে বিঘ্ন ঘটছে।

পথচারীদের সাথে কথা বললে তারা জানান, আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি বাঁশখালী উপজেলার দারোগা বাজার সংলগ্ন প্রধান সড়কের একপাশ দখল করে আছে বাস। বাস মালিকেরা অবৈধভাবে গড়ে তুলেছে রিতীমতো বাসস্ট্যান্ড। এমনকি তারা সড়কে গাড়ী রেখে ধোয়ামোছার কাজও করে নিত্যদিন। এতে করে ব্যস্ততম সড়কটিতে লেগে থাকে যানযট। ফায়ার সার্ভিসের মতো জনগুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠানের সামনে এভাবে বাসস্ট্যান্ড গড়ে উঠায় ফায়ার সার্ভিস যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারেন না। প্রশাসনের উদাসীন্যতার কারণে এ অবৈধ বাসস্ট্যান্ড গড়ে উঠেছে বলে তাদের অভিযোগ। অনতিবিলম্বে সড়ক দখল করে গড়ে উঠা অবৈধ বাসস্ট্যান্ড তুলে দিতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন তারা।

এ ব্যাপারে বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ আজাদুল হক জানান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের সম্মুখ সড়কটি খুবই সরু এবং সড়কের একপাশে দীর্ঘ সাড়িতে বাস থাকায় ফায়ার ষ্টেশন থেকে পানিবাহী গাড়ী অগ্নিকান্ডস্থল ও দুর্ঘটনাস্থলে দ্রুত যাবার পথে বিড়ম্বানা ও দুর্ভোগে পড়তে হয়। যার দরুণ আমরা অগ্নিদূর্গত এলাকায় যথাসময়ে পৌছাঁতে পারি না। অবৈধভাবে সড়ক দখল করে গড়ে উঠা এ বাস স্ট্যান্ডের কারণে নিত্য যানযট লেগে থাকে।

তিনি অবৈধভাবে সড়ক দখল করে গড়ে উঠা বাস স্ট্যান্ড অপসারণ ও উচ্ছেদ করে ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ী নির্বিঘ্নে চলাচল করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ খুবই প্রয়োজন বলে দাবী করেন।

এদিকে সরেজমিনে গিয়ে এসব বাস চালকদের সাথে কথা বলার চেষ্টা করা হলে তারা কোন কথা না বলে কৌশলে এড়িয়ে চলে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি