1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজস্থলীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত । - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

রাজস্থলীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত ।

নিজস্ব সংবাদদাতা, রাজস্থলী
  • আপডেট টাইম : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ২৭৯ বার

এবারের জাতীয় সমাজসেবা দিবসের প্রতিপাদ্য ‘মুজিব বর্ষের সফলতা,ঘরে পাবেন সকল ভাতা এ প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজস্থলী উপজেলা সমাজ সেবা বিভাগের উদ্যাগে দিবস টি পালন করা হয়। ২ জানুয়ারী রবিবার উপজেলা চেয়ারম্যান এর কার্যলয়ে উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, সমাজ সেবা অফিসার জিয়া উদ্দিন, ডাঃ রিয়েল বড়ুয়া, প্রকৌশলী আরিফুর রহমান, সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মেম্বার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। দিনটি উপলক্ষে প্রধান অতিথি উবাচ মারমা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার পরপর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনের কাজ শুরু হয়।

তিনি দুস্থ ও অসহায় মানুষের উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা জোরদারকরণকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন কল্যাণধর্মী কর্মসূচি গ্রহণ করেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় পরিনত করা হয়েছে।

তিনি আরো বলেন, জাতির পিতার দেখানো পথ অনুসরণ করে আওয়ামী লীগ সবসময় দেশের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ চলমান অব্যহত রয়েছে। সরকারের ১৯৯৬-২০০১ মেয়াদে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য ভাতার প্রচলন এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অধিক্ষেত্র, বরাদ্দ ও উপকারভোগীর সংখ্যা বৃদ্ধি করেছেন। এর পর আলোচনা সভার সাথে
দুস্থ ও অসহায় রোগীদের মাঝে পুষ্টিবক্স বিতরণ ও সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net