ঢাকা   ০৩:৫৩:৩৬ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ

আব্দুর রকিব,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ১ জানুয়ারি, ২০২২
  • ৩৩৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। শনিবার ২০২২ সালের প্রথম দিনে উপজেলার ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও দয়হাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে শ্রীনগর উপজেলা নিবার্হী অফিসার প্রণব কুমার ঘোষ ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেন । এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ আজমল হোসেন, সহকারি উপজেলা শিক্ষা অফিস মোঃ নাসির উদ্দিন, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ, এস এম সির বর্তমান ও সাবেক সভাপতি, সদস্যবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

শ্রীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শ্রীনগর উপজেলায় ১১২ টি সরকারি ও ৫৩ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। ২০২২ শিক্ষাবর্ষে এই উপজেলায় প্রাক-প্রাথমিক শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৩২,০৪৪ জন শিক্ষার্থীর জন্য ১০,৭৫,৩৬২ টি বিনামূল্যে পাঠ্যপুস্তক বরাদ্দ হয়েছে। ২০২২ সালের প্রথম দিনে বিদ্যালয় সমূহ বর্ণিল সাজে সজ্জিত করে ৯৫% ভাগ শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ সম্পূর্ণ হয়।

স্বাস্থ্যবিধি মেনে বিনা মূল্যে বই বিতরণ কার্যক্রম সফল করতে বই সমূহ শ্রেনি ওয়ারী ফিতা ও ফুল দিয়ে সেট আকারে বেঁধে সময় বিভাজন করে দিন ব্যাপী বিতরণ কার্যক্রম সুষ্ঠভাবে সম্পাদন হয়।

অপরদিকে একই দিন বেলা ১১ টার দিকে ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অজিজুল ইসলাম পাকিরাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেছেন।

সকাল ১০টার দিকে বীরতারা ইউনিয়র পরিষদের চেয়ারম্যান গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু বীরতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেন।

এছাড়া উপজেলার বিভিন্ন স্কুলে সংশ্লিষ্টরা উৎসব মুখর পরিবেশে বই বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি