1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে ড্রামট্রাক চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু!! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

শ্রীপুরে ড্রামট্রাক চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু!!

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ৩৩১ বার

গাজীপুরের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ড্রামট্রাকের চাপায় অজ্ঞাতনামা এক পথচারী নারী নিহত হয়েছেন।
রোববার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর বয়স আনুমানিক ৪০ বছর।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টার এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ড্রামট্রাক ওই পথচারী নারীকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। তাৎক্ষণিকভাবে ওই পথচারী নারীর নাম পরিচয় পাওয়া যায়নি।

ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, নারীর পরিচয় শনাক্তের জন্য কাজ করছে পুলিশ। তবে ড্রামট্রাক এবং ঘাতক চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net