1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে নিখোঁজের ৩ দিন পর কিশোরী উদ্ধার, থানায় মামলা!! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী 

শ্রীপুরে নিখোঁজের ৩ দিন পর কিশোরী উদ্ধার, থানায় মামলা!!

শ্রীপুর ( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২
  • ৩৭৭ বার

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ৩ দিন পর এক স্কুলছাত্রীকে (১৫) উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ জানুয়ারি) রাতে ওই কিশোরীকে উপজেলার পটকা এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

ঘটনা ঘটেছে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামে।

মামলায় অভিযুক্তরা হলো- পটকা গ্রামের আলমাছের ছেলে মো. নাঈম ও মৃত সামসুলের ছেলে মো. আলমাছ।
ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, ওই ছাত্রী স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। স্কুলে আসা যাওয়ার পথে অভিযুক্ত নাঈম তাকে বিভিন্ন সময় উত্যক্ত করতো। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রী নিখোঁজ হয়। এঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা নাঈমের বিরুদ্ধে মেয়েকে রাস্তা থেকে অপহরণ করার অভিযোগ করেন।

অভিযোগের তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, ঘটনার পর থেকে নাঈম ভুক্তভোগী কিশোরীকে নিয়ে পলাতক ছিল। এক পর্যায়ে শনিবার রাতে পটকা গ্রামে অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। তবে নাঈমকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সে পলাতক রয়েছে।

অভিযুক্ত নাঈমের সাথে যোগাযোগ করা যায়নি। তবে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়, নাঈমের সাথে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। নাঈমের সাথে সে স্বেচ্ছায় পালিয়ে গিয়েছিল। তাকে অপহরণ করেনি নাঈম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net