1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাঘাটায় এক কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ, দুই ইউপি সদস্য প্রার্থীসহ আহত ৩ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

সাঘাটায় এক কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ, দুই ইউপি সদস্য প্রার্থীসহ আহত ৩

গাইবান্ধা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ৩০৯ বার

গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্রে করে আজ বুধবার দুপুরে দুই ইউপি সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় দুই সদস্য প্রার্থীসহ অন্তত ৩ জন আহত হয়েছে। এ ঘটনার পর থেকে কেন্দ্রটিতে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।
দুপুর ২টার দিকে ভোটগ্রহণ চলাকালে গাইবান্ধার সাঘাটা উপজেলার জুম্মাবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দহিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আসাদুজ্জামান জানান, দুপুরে ভোটগ্রহণ চলাকালে জুম্মাবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আবদুল গণিসহ (টিউবওয়েল) তার কর্মী-সমর্থকরা কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করে। এনিয়ে প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থী জাহাঙ্গীর কবীরের (ফুটবল) সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ৩জন আহত হন। তারা হলেন, সদস্য প্রার্থী আবদুল গণি ও তার ভাই আবদুল রশিদ ও অপর প্রার্থী জাহাঙ্গীর কবীর। জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবদুল মোত্তালিব জানান, সহিংসতা এড়াতে দুপুর ২টার পর থেকে এই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে।
গাইবান্ধার ফুলছড়ি, সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১৫৭টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এরমধ্যে ফুলছড়ির ৬ ইউপির মধ্যে কঞ্চিপাড়া ও সাঘাটার ৯ ইউপির মধ্যে পদুমশহর ও বোনারপাড়া ইউনিয়নে ইভিএমে এবং বাকি ১৩ ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেয়া হয় ।

পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটে ১৬টি ইউপির ৩ লাখ ২৬ হাজার ৬৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এসব ইউপিতে চেয়ারম্যান পদে ৯৩, সাধারণ সদস্য পদে ৬২৩ ও সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ২৫৫ জন প্রার্থী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net