1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে দ্রুতগামী বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

খুটাখালীতে দ্রুতগামী বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

সেলিম উদ্দীন,কক্সবাজার।
  • আপডেট টাইম : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২
  • ২৩৪ বার

সকালে বাড়ী থেকে বের হয়ে আর ঘরে ফেরা হল না ফজলুল করিম প্রকাশ কালু (৮০) নামের এক বৃদ্ধের। দ্রুতগামী বাসের ধাক্কায় ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড পুর্ব নয়াপাড়ার মরহুম আমির মোহাম্মদের পুত্র এবং এক পুত্র ও আট কন্যা সন্তানের জনক।

শনিবার (৮ জানুয়ারী) সকাল পৌনে ১১ টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াপাড়া গেইট নামক এলাকায় ঘটে এ দুর্ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড মেম্বার জিশান শাহরিয়ার।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতের ভাগিনা যুবনেতা কামাল উদ্দীন জানান, এদিন সকালে তাঁর মামা কালু বাড়ী থেকে বের হয়ে নয়াপাড়া গেইটে আসেন। এসময় তিনি সড়কের পুর্ব পাশ খেকে পশ্চিম পাশে পার হতে গিয়ে কক্সবাজারগামী খতিজা ভিআইপি (ঢাকা মেট্রো ব ১৪-৭৩২৭) বাস তাঁকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় তিনি সটকে পড়লে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এদিকে খবর পেয়ে হাইওয়ে পুলিশের এসআই টিপু ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেছেন।

মালুমঘাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফায়েত হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং জব্ধ করা হয়ে যাত্রীবাহি বাস। নিহতের পরিবারের সম্মতিতে পরবর্তি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net