1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের ৪৫ জমিদাতা চেক পেলেন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান

ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের ৪৫ জমিদাতা চেক পেলেন

বিশেষ প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২
  • ২৮৮ বার

ঢাকা জেলা সাভারের আশুলিয়ায়, ঢাকার দ্বিতীয় আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের আওতায় সরকারি অধিগ্রহণ হওয়া ভূমির ৪৫ জন মালিককে ৫১ কোটি টাকার চেক হস্তান্তর করেছে ঢাকা জেলা প্রশাসন।

আশুলিয়ার পলাশবাড়ী হাজী জয়নুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এই চেক প্রদান করেন ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম।

এসময় জেলা প্রশাসক বলেন, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য প্রায় ৪০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। প্রায় ৭০০ জন ভূমির মালিককে প্রায় ৮০০ কোটি টাকার বেশি পর্যায়ক্রমে দেওয়া হবে। মঙ্গলবার প্রথম ৪৫ জনকে ৫১ কোটি টাকার চেক দেওয়া হলো।

জেলা প্রশাসক শহিদুল ইসলাম সেসময় দালাল চক্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হয়রানি রোধে ও দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ করতে আমরা সরাসরি ভূমির মালিকদের হাতে চেক তুলে দিচ্ছি। যাতে কোনো দালাল মাঝখান থেকে কোনো প্রকার আর্থিক সুবিধা নিতে না পারে সে দিকটিকেই বেশী প্রাধান্য দিয়েই আমাদের চেক প্রদান প্রকিয়া অব্যাহত। প্রয়োজনে দালালদের আটক করে আইনি প্রক্রিয়ায় সাজা দেওয়ার ব্যবস্থাও করা হবে।

সেসময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন-ঢাকা জেলার অতিরিক্ত প্রশাসক কাজী হাফিজুল আমিন, সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেনসহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের কর্মকর্তাবৃন্দ।

কর্তৃপক্ষ সুত্রে জানা যায় , ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশুলিয়ার বাইপাইল হয়ে প্রায় ২৪ কিলোমিটার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে শ্রীপুর এলাকার চন্দ্রিমা সিনেমা হলের সামনে গিয়ে শেষ হবে। ইতোমধ্যেই চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এই প্রকল্পের নির্মাণকাজ শুরু করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net