ঢাকা   ০১:১৪:২৪ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ৩৬৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার সকালে শহরের আওয়ামীলীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে নরসিংদী জেলা ও শহর আওয়ামীলীগ, জেলা ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতকর্মীরা। শ্রদ্ধা নিবেদনের পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানায় বক্তরারা।

এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন, নরসিংদীর সাবেক পৌর মেয়র ও শহর আওয়ামীলীগের সভাপতি মো: কামরুলজ্জামান কামরুল, নরসিংদীর পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, শ্রমিক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ, ডেপুটি মেয়র পারভেজ খন্দকার জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি