1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ'র কম্বল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

বাঁশখালীতে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র কম্বল বিতরণ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২
  • ৩৯৮ বার

এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সার্বিক ব্যবস্থাপনায় বাঁশখালী পৌরসভার ভাদালিয়াস্থ বায়তুল ইরফান আদর্শ মাদরাসা মাঠে উপজেলার ১২ টি শিক্ষাপ্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ১১ টায় মাদরাসা মাঠে দরিদ্র ও এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণের সময় এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র চেয়ারম্যান ও বায়তুল ইরফান আদর্শ মাদরাসার প্রতিষ্টাতা পরিচালক কাজী মুহাম্মদ মনছুরুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়তুল ইরফান অাদর্শ মাদরাসার শিক্ষাপরিচালক মুহাম্মদ কামাল উদ্দিন, মুফতি হাবিবুর রহমান, সাংবাদিক মিজান বিন তাহের, বাঁশখালী স্কয়ার ক্লিনিক’র ম্যানেজার সাংবাদিক শিব্বির আহমদ রানা, হাফেজ লোকমান, মাওলানা আবু তাহের, মাওলানা ওমর ফারুক, মাষ্টার আব্দুর রহিম, মাষ্টার জাহিদুল ইসলামসহ প্রমূখ।

এ সময় বাঁশখালী উপজেলাধীন দারুল উলুম হামিউচ্ছুন্নাহ মাদরাসা ও এতিম খানা, আশিঘর পাড়া ফয়জুল উলুম তা’লিমুল কুরআন মাদরাসা ও এতিম খানা, ছোবহানিয়া তালিমুল কোরআন মাদরাসা, বায়তুল ইরফান আদর্শ মাদরাসা, আহমদিয়া ফোরকানিয়া মাদরাসা, উত্তর জলদী দিঘীর পাড় ফোরকানিয়া মাদরাসাসহ ১২ টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচশতাধিক দরিদ্র শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ সম্পন্ন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net