1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিড়ম্বনার নাম দৌলতদিয়া- পাটুরিয়া ঘাট মধ্যরাত থেকে দৌলতদিয়ায় ফেরি বন্ধ। - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

বিড়ম্বনার নাম দৌলতদিয়া- পাটুরিয়া ঘাট মধ্যরাত থেকে দৌলতদিয়ায় ফেরি বন্ধ।

বিশেষ প্রতিনিধি।রাজবাড়ী।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ২৭৯ বার

মধ্যরাত থেকে দৌলতদিয়ায় ফেরি বন্ধ।
ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে দেশের গুরুত্বপূর্ণ দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে এরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া ও গোয়ালন্দ মোড় প্রান্তের কয়েক কিলোমিটার সড়কে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে শত শত যানবাহন। এরমধ্যে রয়েছে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত ছোট গাড়ি ও পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকা ও শীতের তীব্রতায় ভোগান্তি পোহাচ্ছেন চালক ও যাত্রীরা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. জালাল উদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় মধ্যরাত থেকে এরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কিছুটা সিরিয়াল তৈরি হয়েছে। যা ফেরি চালু হলে দ্রুত কমে যাবে। বর্তমানে এরুটে ১৬টি ফেরি চলাচল করছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net