1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় দু'দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

মাগুরায় দু’দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

মাোঃসাইফুল্লাহ;
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ৩০১ বার

মাগুরার শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ‘৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২১’ উপলক্ষে আয়োজিত দু’দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ঘোষনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে ।
০৬ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও আয়োজক কমিটির সভাপতি লিউজা উল জান্নাহ সমাপনী বক্তব্য প্রদান ও পুরস্কার বিতরণ করেন।
শ্রীপুর উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে ।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও আয়োজক কমিটির সদস্য সচিব মোঃ নকিবুল ইসলাম, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, শ্রীপুর মহিলা কলেজের অধ্যক্ষ মঈদুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুলসহ অরো অনেকে।
উপজেলা সমাজসেবা কর্মকর্ত ওয়াসিম আকরাম এর সঞ্চালনায় আলোচনা সভা শেষে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার, অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানকে শুভেচ্ছা স্মারক ও উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয় । এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিজ্ঞান বিষয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন ।
মেলায় উপজেলার ৫ টি কলেজ ও ১৩ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত বৈজ্ঞানিক উপকরণ প্রদর্শন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net