1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাঙ্গলকোট উপজেলায় বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৪১ জন আহত হয়েছেন। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

লাঙ্গলকোট উপজেলায় বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৪১ জন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২
  • ৪৫৭ বার

লাঙ্গলকোট উপজেলায় বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৪১ জন আহত হয়েছেন। এর মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।১৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে লাঙ্গলকোট উপজেলার মোকারা ইউনিয়নের বিরুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়দের তথ্যমতে, আগামী শনিবার বিরুলিয়া গ্রামে শীতকালীন মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আনোয়ার হোসেন তার বাড়িতে বেলুনে গ্যাস দিচ্ছিলেন। এসময় গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় ৪১ জন আহত হয়েছেন।

লাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেবদাস দেব বলেন, বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪১ জন আহত হয়েছেন। এর মধ্যে তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) ক্যাজুয়াল বিভাগের চিকিৎসক ডা. মো. আসিফ ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।

লাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net