ঢাকা   ০২:১২:৩২ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

সাভারে আ.লীগ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২
  • ৩৩৫ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সারাদেশের অংশ হিসেবে ৫ জানুয়ারি অনুষ্ঠিত পঞ্চম ধাপে ঢাকার সাভার উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগে মনোনীত প্রার্থী জামানত হারিয়েছেন। সেই জামানত হারানো প্রার্থী হলেন, সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেশের আলী।

সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা ফখর উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচনের আগে প্রত্যেক চেয়ারম্যান প্রার্থীর জামানত হিসেবে পাঁচ হাজার টাকা করে জমা থাকে। মোট কাস্ট ভোটের এক অষ্টমাংশের কম ভোট পেলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হওয়ার বিধান রয়েছে ।

উক্ত উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে,উপজেলার কাউন্দিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে আওয়ামী লীগের নৌকা মার্কার মেশের আলী জামানত হারিয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন মাত্র ৮৫৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম খান ঘোড়া প্রতীক নিয়ে ৬ হাজার ৫৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আতিকুর রহমান খান শান্ত আনারস প্রতীকে ৬ হাজার ৩০৬ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। এছাড়াও আরেক স্বতন্ত্র প্রার্থী সাহাবুদ্দিন কবিরাজ মোটরসাইকেল প্রতীকে মাত্র ১১৬ ভোট পেয়ে জামানত খুইয়েছেন।

এ ব্যাপারে মেশের আলী এ প্রতিবেদককে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে সম্মানিত করেছেন তবে দুঃখের বিষয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ কাউকে পাশে পাইনি। তাছাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বিদ্রোহী প্রার্থী ছিলেন। নেতাকর্মী বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেছেন। ফলে নৌকার বিপর্যয় ঘটেছে। মাত্র ১৫ দিনে একাই আত্নীয় স্বজনকে সাথে নিয়ে কি করার থাকে। তাছাড়া আমি একজন শিক্ষক এবং বীর মুক্তিযোদ্ধা হিসাবে প্রতীকের ক্ষমতার অপব্যবহার করিনি। যায় হউক যেই জিতুক শুভকামনা রইল তার প্রতি ।

এসব বিষয়ে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ কর্মীরা বলেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দলের তৃনমুল কমিটি সঠিক সিদ্ধান্ত না নেওয়ার জন্য আজ এ পরিনতি । স্থানীয় নির্বাচনে সাধারণত আঞ্চলিকতা বেশি কাজ করে। তাছাড়া অনেক নেতাকর্মীদের অসহযোগিতার কারণেও এ ইউনিয়নে দলীয় প্রার্থীর ভরাডুবি ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি