1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতীবান্ধায় পুলিশ হেফাজতে হিমাংশুর মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক

হাতীবান্ধায় পুলিশ হেফাজতে হিমাংশুর মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ৩৬১ বার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় স্ত্রীর রহস্যজনক মৃত‌্যুর কারণ জানতে জিজ্ঞাসাবাদের জন‌্য আটক হিমাংশু রায়ের হাতীবান্ধা থানা পুলিশ হেফাজতে মৃত্যুর কারণ জানতে ৩ সদস‌্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে লালমনিরহাট জেলা পুলিশ।

এতে অতিরিক্ত পুলিশ সুপার মারুফা জামানকে প্রধান করে, ডিবি পুলিশের ওসি আমিরুল ইসলাম ও কোর্ট ইন্সপেক্টর জাহাঙ্গীর আলমকে সদস্য করা হয়েছে। লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা এ তথ‌্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই কমিটি ৩ কর্ম দিবসের মধ‌্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।
জানাগেছে, ওই উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পুর্ব কাদমা এলাকা থেকে শুক্রবার সকালে স্ত্রীর রহস্যজনক মৃত্যুর কারণ জানতে হিমাংশু রায় নামে এক স্বামীকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ শেষে একটি রুমে একা রাখলে সেই স্বামী আত্নহত্যা করে এমন দাবী পুলিশের। শনিবার সকালে ময়না তদন্তের জন্য হিমাংশুর মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এদিকে এ ঘটনা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এলাকাবাসী পুলিশের নির্যাতনে হিমাংশুর মৃত্যু হতে পারে দাবী করে তদন্ত করার দাবী জানান।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম জানান,ওই এলাকার বিশ্বেশ্বর রায়ের পুত্র হিমাংশু রায়ের বাড়ীতে রহস্যজনক তার স্ত্রীর মৃত্যু এবং তার
লাশ উদ্ধারসহ মৃত্যুর কারণ জানতে ওই নারীর স্বামী হিমাংশু রায়কে আটক করে থানায় নিয়ে আসেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে থানার একটি রুমে রাখা হয়। সেই রুমে হিমাংশু রায় আত্নহত্যার চেষ্টা করে। টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
হাতীবান্ধা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হিরন্ময় বর্মন সাগর জানান, হিমাংশু রায়কে হাসাপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে হিমাংশুর মৃত্যু হয়েছে আত্নহত্যা করে। তার গলায় দাগ পাওয়া গেছে।

রাত সাড়ে ৮ টার দিকে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন হাসপাতালে গিয়ে মরদেহ’র প্রাথমিক তদন্ত করেন। প্রায় ২ ঘন্টা তিনি তদন্ত শেষে জানান, আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি, আত্নহত্যার কারণেই পুলিশ হেফাজতে হিমাংশু রায়ের মৃত্যু হয়েছে। অপরদিকে হিমাংশু মৃত্যুর আগে তার পিতা কে বলে ছিল বাবা পুলিশ ১ লাখ টাকা চাঁদা চেয়েছে। তাদের দাবীকৃত টাকা দিলে আমাকে থানা থেকে ছেড়ে দিবে। এদিকে ওই এলাকাবাসী এর সঠিক তদন্তের দাবী জানিয়েছেন।

লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা জানান, জিজ্ঞাসাবাদের জন‌্য আটক হিমাংশু রায়ের আত্নহত‌্যার কারণ জানতে ও ওই ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে কোনো অবহেলা ছিলো কি না তা দেখতে জেলা পুলিশের পক্ষ থেকে ৩ সদস‌্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব‌্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net