1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে গণতন্ত্রের বিজয় উৎসব উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০,  জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজর জরিমানা  মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অবশেষে গ্রেপ্তার সাবেক ছাত্রদল নেতা নয়ন আনোয়ারায় বিএনপি নেতার অর্থায়নে বরুমচড়া হাজারী সড়ক সংস্কার, এলাকাবাসীর স্বস্তি  মাগুরায় শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা, তুহিন সভাপতি, সাইফুল  সাধারণ সম্পাদক  মাগুরায় খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় হকারদের মানবেতর জীবনযাপন গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

ঈদগাঁওতে গণতন্ত্রের বিজয় উৎসব উদযাপন

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ৩০৭ বার

বিএনপির নৈরাজ্য, নাশকতা প্রতিহত এবং গনতন্ত্রের বিজয় উৎসব উদ্যাপন করেছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠণ।

সোমবার (৩ জানুয়ারি) কক্সবাজারে বিএনপির ডাকা সরকার বিরোধী অপতৎপরতা প্রতিহত করতে উপজেলার বিভিন্ন স্থান থেকে ভোর থেকে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্চাসেবকলীগ এবং মৎস্যজিবীবি লীগসহ অপররাপর সহযোগী সংগঠনসমুহের শত শত নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও বাস স্টেশনের গরুর বাজার সিকদার পেট্রোল পাম্প পয়েন্টে এসে জড়ো হয়।

এসময় আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের বহনকারী বাস ও মাইক্রোবাসগুলোকে কক্সবাজারে বিএনপির সমাবেশের উদ্দেশ্যে ছেড়ে যেতে বাধা দেয়।

পরে দুপুর ১২ টা’র দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্লোগান দিতে দিতে ঈদগাঁও উপজেলা আ’লীগ আহবায়ক আবু তালেব, যুগ্ন আহবায়ক যথাক্রমে-হুমায়ুন কবির চৌধুরী হিমু, মুহিদুল্লাহ মুহিদ এবং জালালাবাদের ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদের নের্তৃত্বে কয়েক হাজার নেতাকর্মীর একটি বিশাল মিছিল সিকদার পেট্রোল পাম্প থেকে শুরু হয়ে ঈদগাঁও বাজারের ডিসি সড়ক এবং বঙ্খিম বাজার প্রদক্ষিণ শেষে আলমাছিয়া সড়কস্থ প্রিন্স অব ঈদগাঁও কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়।

মিছিলে উপজেলার ৫টি ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহন নেয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net