1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডিএসইসি নির্বাচন ১২ মার্চ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী 

ডিএসইসি নির্বাচন ১২ মার্চ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২
  • ৩৬৪ বার

চলতি বছরের ১২ মার্চ ঢাকা সাব এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে সংগঠনের পুরানা পল্টনস্থ ইসলাম এস্টেট কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মামুন ফরাজীর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ইসি কমিটির উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ১২ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

এর আগে ১৯ ফেব্রুয়ারি সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সেই সাথে বার্ষিক চাঁদা ২শ’ পরিশোধের সময় ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর আর চাঁদা গ্রহণ করা হবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়। এসময় চাঁদা পরিশোধ করে পুরো নির্বাচন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে বর্তমান নির্বাহী কমিটি ডিএসইসি’র সকল সম্মানিত সদস্যদের সহযোগিতা চেয়েছেন।

সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আঞ্জুমান আরা শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম সেতু, দপ্তর সম্পাদক মনির আহমাদ জারিফ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক লাবিন রহমান, কার্যনির্বাহী সদস্যদের মধ্যে ফারজানা জবা, জাফরুল আলম, আবদুর রহমান খান, আবু জাফর সাইফুদ্দীন, সাফায়েত হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net