1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজস্থলীতে নবনির্বাচিত ৩ ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ সম্পন্ন। - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

রাজস্থলীতে নবনির্বাচিত ৩ ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ সম্পন্ন।

রাজস্থলী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ৩৮৪ বার

রাঙ্গামাটি জেলা আসন্ন ২০২১-এর ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের নব নির্বাচিত তিন ইউপি চেয়ারম্যানগণরা শপথ পাঠ গ্রহণ করেছেন।
রবিবার (৯ জানুয়ারী) বিকেলে জেলা প্রশাসনের নিজ সন্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

যেসব ইউনিয়নের চেয়ারম্যানরা শপথ নিয়েছেন তারা হলেন- রাজস্থলী উপজেলার উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নে রবার্ট ত্রিপুরা, ২নং গাইন্দ্যি ইউনিয়নের পুচিংমং মারমা, ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের আদোমং মারমা।
এসময় স্থানীয় সরকার উপ- পরিচালক মোঃ আলমামুন মিয়া,সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাথে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক চাইথোয়াইমং মারমা, মোঃ আজগর আলী খান,মোঃ কাইয়ুম হোসেন (মিরাজ) হারাধন কর্মকার সহ দলীয় নেতা কর্মী নেতৃবৃন্দ।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান শপথ বাক্য পাঠ শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, আপনারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন। নিজ নিজ এলাকায় আপনাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দেশের জন্য, সমাজের উন্নয়নে কাজ করে যাবেন।

নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, দেশে জাতির উন্নয়নের সেবক হিসাবে কাজ করবে । জনগণের সেবার মান উন্নয়নে, দেশের উন্নয়নে আমরা কাজ করে যাবো। শপথ অনুষ্ঠান শেষান্তে নবনির্বাচিত চেয়ারম্যান পক্ষ হতে জেলা প্রশাসককে ও ফুলেল শুভেচ্ছা জানান। নিজ নিজ
এলাকায় সুনামের সাথে জনগনের সেবক হিসাবে কাজ করার জন্য অনুরোধ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net