ঢাকা   ০৬:২০:০৮ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

আট ঘন্টা পর শ্রীপুরের স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে!!

শ্রীপুর( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৫৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাজীপুরের শ্রীপুরের কেওয়া গ্রামের আউটপেস স্পিনিং মিলে লাগা আগুন আট ঘন্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এখন ডাম্পিং এর কাজ চলছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ—পরিচালক মোঃ আব্দুল হামিদ মিয়া।

উপ—পরিচালক মোঃ আব্দুল হামিদ মিয়া জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা—শ্রীপুর আঞ্চলিক সড়কের কেওয়া (বেপারীপাড়া) এলাকায় আউটপেস স্পিনিং মিলের তুলার গুদামে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ও পরে আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আট ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিক গুদামে থাকা কি পরিমাণ তুলা পুড়েছে তা জানা যায়নি। আগুনে কোন হতাহতের ঘটনাও পাওয়া যায়নি।

কারখানার মানবসম্পদ বিভাগের সিনিয়র কর্মকর্তা কবির হোসেন বলেন, প্রাথমিক ভাবে ক্ষয়—ক্ষতি নিরুপন করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি