ঢাকা   ০৫:০৩:৪১ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু

কক্সবাজারে রম্য মুক্ত স্কাউট গ্রুপের দিনব্যাপী ডে ক্যাম্প সম্পন্ন

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৪৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রম্য মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে স্কাউট ও রোভার স্কাউট ডে ক্যাম্প ২০২২ কক্সবাজারের রামু রাবার বাগান রেস্টহাউজে রবিবার সম্পন্ন হয়েছে।

ডে ক্যাম্পে স্কাউট, রোভার স্কাউট, ক্যাম্প কর্মকর্তা ও রম্য মুক্ত স্কাউট গ্রুপের গ্রুপ কমিটির সদস্যসহ মোট ৮২ জন এতে অংশ গ্রহণ করেন।

ক্যাম্পে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস কক্সবাজার জেলা রোভারের সম্পাদক মোঃ আব্দুুল হামিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রামু উপজেলার কমিশনার সন্তোষ শর্মা, বাংলাদেশ স্কাউটস রামু উপজেলার সম্পাদক আঙ্গুর বালা দাশ।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যথাক্রমে রম্য মুক্ত স্কাউট গ্রুপের গ্রুপ কমিটির সদস্য সুনিল কুমার শর্মা, মোজাফ্ফর আহমদ, নিরুপমা বড়ুয়া, সমর চক্রবর্ত্তী।

ক্যাম্পে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রম্য মুক্ত স্কাউট গ্রুপের গ্রুপ সভাপতি আ.ন.ম আজগর হোছাইন এল.টি ও গ্রুপ সম্পাদক নুরুল আমিন। সহযোগীতায় ছিলেন স্কাউট লিডার শিমুল।

এদিন বিকেলে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস কক্সবাজার জেলা সম্পাদক তপন কুমার শর্মা। পূনরায় প্রতিজ্ঞা পাঠের মাধ্যমে ডে ক্যাম্পের সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি