1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধা কারাগারে এক হাজতির মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

গাইবান্ধা কারাগারে এক হাজতির মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩২৩ বার

গাইবান্ধা জেলা কারাগারে মাদক মামলায় আটক বিল্লাল হোসেন (৫০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। নিহত বেলাল গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজার এলাকার কাটাবাড়ী গ্রামের মহিউদ্দিনের ছেলে।
বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শাসকষ্ট দেখা দিলে অসুস্থ বেলালকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করান কারা কর্তৃপক্ষ। সেখানে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গাইবান্ধা জেলা কারাগারের জেলার আমজাদ হোসেন জানান, বেলাল অসুস্থ্য হলে গাইবান্ধা সদর হাসপাতালে সকাল ১০টার সময় ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শ্বাসকষ্ট জনিত কারনে দুপুর ১২টায় মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহত বেলাল মাদক সংক্রান্ত মামলায় গাইবান্ধা জেলা কারাগারে বন্দী ছিল। যার মামলা নং২৫/বি। মরদেহ গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মাহবুব হোসেন জানান, আজ বুধবার সকাল ১১ টার দিকে এক হাজতি মুহুর্যূ শ্বাস কাষ্ঠ রোগীকে কারা পুলিশ হাসপাতালে নিয়ে আসে। আমরা সেই রোগীকে জরুরী বিভাগে চিকিৎসা শেষে মেডিসিন বিভাগের ওয়াডে ভর্তি করানো হয় । পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net