ঢাকা   ০৯:৩৭:৪৬ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যরাতে পুকুরের মাছ লুট-বসতঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ ৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত

ঝিনাইদহ সদর হাসপাতালে রাষ্ট্রদূত ঃ করোনা আক্রান্ত মুমূর্ষ রোগীদের সেবায় তুরস্কের ভেন্টিলেশন মেশিন হস্তান্তর

মাজেদ রেজা বাঁধন ,ঝিনাইদহঃ
  • আপডেট টাইম : রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৬৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা উসমান তুরান বলেছেন,পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা এবং মৃত্যুহারও অনেক কম। তিনি সরকারের প্রশংসা করে বলেন করোনা রোগীদের পাশে থাকতে তুরস্ক সরকার অঙ্গীকারাবদ্ধ। তিনি গতকাল দুপুরে জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ঝিনাইদহ সদর হাসপাতালের কনফারেন্স রুমে করোনা রোগীদের সেবায় দু’টি ভেন্টিলেশন মেশিন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সৈয়দ রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিভিল সার্জন ডাঃ শ্রভ্রারাণী দেবনাথ, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার এবং জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল প্রমূখ। রাষ্ট্রদূত বলেন,মুমূর্ষ রোগী সহ অন্যান্য বিষয়ে তুরস্ক সরকারের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি জাহেদী ফাউন্ডেশনের কর্মকান্ডের ভূয়সি প্রসংশা করেন। উল্লেখ্য তুর্কিস ফ্রেন্ডস নামের একটি সংস্থা জাহেদী ফাউন্ডেশনের মাধ্যমে এ ভেন্টিলেশন সিস্টেম প্রদান করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি