1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসের ৫ সাংবাদিকদের নামে দায়ের করা মামলার আইনী সহায়তা দিবেন বিএমএসএফ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা

তিতাসের ৫ সাংবাদিকদের নামে দায়ের করা মামলার আইনী সহায়তা দিবেন বিএমএসএফ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৬৮ বার

কুমিল্লার তিতাসে ৫ সাংবাদিকদের নামে উপজেলার দুধ ঘাটা নূরে মোহাম্মদি (সঃ) দাখিল মাদ্রাসার সুপার ইব্রাহিম খলিলের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আইনগত সহায়তার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)

রবিবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে সাংবাদিকদের সাথে কথা বলে আইনী সহায়তা প্রদানের কথা জানান বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু জাফর। মামলাটির আইনজীবী হিসেবে লড়বেন বাংলাদেশ মফস্বল সম্পাদক ফোরাম চট্টগ্রাম বিভাগের আইন উপদেষ্টা রোটারিয়ান এড. মনজুর আলম।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি তিতাস উপজেলার দুধ ঘাটা নূরে মোহাম্মদি (সঃ) দাখিল মাদ্রাসার সামনে উক্ত মাদ্রাসার সুপারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপসারণের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধন ও প্রতিবাদ নিউজটি স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন অনলাইন, প্রিন্ট পত্রিকায় প্রকাশ করে। এরই প্রেক্ষিতে ৭ ফেব্রুয়ারী ২০২২ইং তারিখে ৫ সাংবাদিকদের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইবুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

এদিকে সাংবাদিকদের নামে মামলা হওয়ায় বিএমএসএফ ও তিতাস প্রেসক্লাবসহ সারাদেশে কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ এর পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহার এর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net