1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পলাশে নিখোঁজের তিনদিন পর নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান

পলাশে নিখোঁজের তিনদিন পর নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার

নাসিম আজাদ, পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৯৩ বার

নরসিংদীর পলাশ উপজেলায় নিখোঁজের তিনদিন পর কবির হোসেন (৪০) নামে এক নির্মাণ
শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী ) দুপুর একটায় ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকার একটি ভবনের পিছন থেকে ওই নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করে পলাশ থানা পুলিশ। নিহত কবির হোসেন ঘোড়াশাল পৌর এলাকার গড়পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে । সে বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকায় একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের ড্রেন নির্মান শ্রমিকের কাজ করতো।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গত মঙ্গলবার সকালে কবির হোসেন কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের
লোকজন তার কোন খোঁজ না পেয়ে আজ বৃহস্পতিবার সকালে তার স্ত্রী শ্যামলী পলাশ থানায় কবিরের নিখোঁজের ব্যাপারে একটি জিডি করে।

এদিকে জিডির ৩ ঘন্টা পর দুপুর ১২টায় বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকার ভবনের পাশে একটি পরিত্যাক্ত ঝোপে কবির হোসেনের লাশ পড়ে থাকতে দেখে নিরাপত্তাকর্মীরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায় কবির হোসেনের একটি হাত ভাঙ্গা পাওয়া যায়, আর কোন আঘাতের চিহ্ন এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

এব্যাপারে পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াস জানায়, সকালে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছিল। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net