1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভালোবাসা দিবসে দাওয়াতে ডেকে নিয়ে পুরুষাঙ্গ কর্তন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী  আনোয়ারা দুই দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা 

ভালোবাসা দিবসে দাওয়াতে ডেকে নিয়ে পুরুষাঙ্গ কর্তন

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৪৬ বার

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার আমলাগাছি হাট এলাকার পদ্ম কুমার চন্দ্র (৩৫) এর সাথে ভোলা মিয়া (৩০) নামের এক তৃতীয় লিঙ্গের দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। কয়েকদিন পূর্বে পদ্ম কুমার অন্যত্র বিয়ে করায় সোমবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে হিজড়া ভোলা মিয়ার নানা বাড়ি ছোট শিমুলতলা গ্রামে পদ্ম কুমারকে দাওয়াত করে ডেকে নিয়ে তার লিঙ্গ কর্তন করে। পদ্ম কুমার একই উপজেলার অনন্ত চন্দ্রের ছেলে ও (তৃতীয়লিঙ্গের) ভোলা মিয়া পার্শ্ববর্তী নওদা গ্রামের নুর আলমের ছেলে। এ ঘটনার পর থেকে ভোলা মিয়া পলাতক রয়েছে। বিষয়টি আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি ) জানাজানি হলে এনিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়।

স্থানীয় লোকজন যায়, কিছুদিন আগে পদ্ম কুমার চন্দ্র তার বন্ধু ভোলা মিয়াকে না জানিয়ে অন্যত্র বিয়ে করে। এ বিয়ে মেনে নিতে না পারায় সোমবার রাতে ভোলা মিয়া তার নানার বাড়ি ছোট শিমুলতলা গ্রামে পদ্মকে দাওয়াত করে ডেকে এনে খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে আপ্যায়ন করে। কিছুক্ষণ পর পদ্ম কুমার অজ্ঞান হয়ে পড়লে তার লিঙ্গ কর্তন করে ভোলা মিয়া। এসময় পদ্ম কুমারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থা অবনতি হলে রংপুরে স্থানান্তর করা হয়। বর্তমানে পদ্ম কুমার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এব্যাপারে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন, ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net