ঢাকা   ১০:০৮:০০ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যরাতে পুকুরের মাছ লুট-বসতঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ ৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত

মাগুরায় কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নজরুল সভাপতি, ফরিদুল সেক্রেটারি নির্বাচিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৭২ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরার শ্রীপুর উপজেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে মোঃ নজরুল ইসলাম সভাপতি ও মোঃ ফরিদুল ইসলাম সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
০২ ফেব্রুয়ারি বুধবার দুপুরে শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মুক্ত মঞ্চে শ্রীপুর উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শরীফ আশরাফ আলী।

উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খবির হোসেন খান বাবুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মাকসুদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, বেসরকারি সংস্থা বিষয়ক সম্পাদক মোঃ মিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, খুলনা মহানগর কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুকুল হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা, জেলা সম্মেলন কমিটির আহবায়ক ও সম্মেলনের উদ্বোধক এ্যাড. মঈনুল ইসলাম পলাশসহ অন্যরা।

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সব্দালপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোছাঃ পান্না খাতুন, জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সাজ্জাদুল ইসলাম বিপু, জেলা ছাত্র লীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর এমপি বর্তমান সরকারের কৃষিখাতে বহুবিধ উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, সার কেনার জন্য এখন আর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় না। সরকার কৃষিখাতে নানা ধরনের ভর্তুকি প্রদান করছে, বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি দিচ্ছে।

সম্মেলনে উপজেলার ৮টি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীগন অংশ গ্রহণ করেন।
সম্মেলনে মোঃ নজরুল ইসলামকে সভাপতি ও ফরিদুল ইসলাম মোল্লাকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি