ঢাকা   ১১:২৫:০৮ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যরাতে পুকুরের মাছ লুট-বসতঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ ৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত

মাগুরায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত

মােঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৩০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরায় শ্রীপুর উপজেলা পরিষদ কোর্ট বিল্ডিং চত্বরে২৪ফেব্রুয়ারী বৃহস্পতিবার দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাদিউজ্জামান।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মদনমোহন রায়, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন পল্টু, উপসহকারি প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম ও মোল্লা মজিবুর রহমানসহ আরো অনেকে।
প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ হুসাইন মোঃ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে খামারিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ডেইরি এসোসিয়েশনের সভাপতি মোঃ মনিরুল ইসলাম।
প্রদর্শনীতে ভেটেরিনারি কোম্পানিসহ ৩৩টি স্টলে উপজেলার বিভিন্ন খামারের প্রতিনিধিগণ গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, কবুতর, তিতপাখিসহ বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করেন। এছাড়াও প্রদর্শনীতে ভিশন ফার্মা লিমিটেড, এরিনা ফার্মা লিমিটেড, রেনেটাসহ বিভিন্ন ভেটেরিনারি কোম্পানি তাদের উৎপাদিত চিকিৎসা সামগ্রি প্রদর্শন করেন।

পরে ৫ টি ক্যাটাগরিতে উপজেলার ১৫ জন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী খামারিকে ৯০ হাজার নগদ টাকা পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।
প্রদর্শনীতে জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত আব্দুস সাত্তার পোল্ট্রি ফার্মের “একই ডিমে ২টা কুসুম” আগত অতিথিদের আকৃষ্ট করে তোলে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি