1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সাবেক জেলা কমান্ডার মোল্লা নবুয়ত আলীর ইন্তেকাল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অমীমাংসিত ইস্যুর সমাধান ঢাকা-দিল্লি সম্পর্ক টেকসই করবে: রাষ্ট্রপতি টাকা ছাপতে এক বছরে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা

মাগুরায় সাবেক জেলা কমান্ডার মোল্লা নবুয়ত আলীর ইন্তেকাল

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৯৩ বার

মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার,জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলী(৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) ভোর ৫টা ২৭ মিনিটে মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ও ৩ কন্যা, নাতনি-পুতনি আত্নীয় স্বজনসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়াত আলী মুক্তিযুদ্ধকালীন ৮ নম্বর সেক্টরের অধীনে শ্রীপুর আঞ্চলিক বাহিনী তথা আকবর বাহিনীর সহ- অধিনায়ক ছিলেন।
ছাত্রজীবনে তিনি তৎকালীন মাগুরা মহকুমা ছাত্রলীগের সভাপতির দ্বায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কলাম আজাদ, সাধারণ সম্পাদক হুমাউনূর রশীদ মুহিত এবং মাগুরা ও শ্রীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

মরহুমের প্রথম নামাজে জানাজা আজ বৃহস্পতিবার বাদ জোহর মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে এবং বাদ আছর বরিশাট ঈদগাহ ময়দানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net