1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাই বাপ-দাদার ভিটে রক্ষায় মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

মীরসরাই বাপ-দাদার ভিটে রক্ষায় মানববন্ধন

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:
  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৬৩ বার

“থাকতে চাই গো মোরা বাংলাদেশে ঘুরবো কেন মোরা রোহিঙ্গা বেশে” এই শ্লোগানকে সামনে রেখে ভিটে বাড়ী রক্ষায় দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতে মীরসরাই উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের সৌদালী গ্রামের ২২টি পরিবারের মানুষ বাপ-দাদার ভিটে মাটিসহ রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বুধবার (২ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের সড়কের বড়তাকিয়া মুখে একপাশে দাঁড়িয়ে এ মানবন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মীরসরাই উপজেলার বড়তাকিয়া- আবুতোরাব থেকে অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়ক ২য় সংশোধিত ৭ম ধারায় জমি অধিগ্রহণ নোটিশ প্রদান করা বিপাকে পড়েছেন ২২টি পরিবার।

এই সময় কান্না জড়িত কন্ঠে নিজাম উদ্দিন বলেন, অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়ক এর এলাকাজুড়ে বর্তমান সড়কের ২ পাশে অধিগ্রহণ করার কথা থাকলেও উত্তর পাশ থেকে অধিগ্রহণ করা হয়েছে। দক্ষিণ পাশ থেকে জমি অধিগ্রহণ না করায় ভূমিহীন হয়ে পড়বে ২২টি পরিবার। তিনি আরো বলেন কোন অজ্ঞাত কারণে দক্ষিণ পাশ থেকে জমি অধিগ্রহণ করা হচ্ছে না তা আমাদের জানা নেই।
উক্ত মানববন্ধনে তারা দাবি করেন, আমরা আমাদের বাপ দাদার ভিটে মাটি ছেড়ে কোথাও যেতে চাই নাই।

আমাদের বাপ- দাদাদের জন্ম এখানে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে কোথাও স্থায়ী বাসস্থান করে দেওয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net