1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেঘনায় মধ্যরাত থেকে ২ মাস মাছ ধরা নিষিদ্ধ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওযে ইউনিয়নজামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : প্রধানমন্ত্রী  হাটহাজারীতে জাগৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম কিংস রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, একে ২২ অস্ত্র উদ্ধার গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান : মিজানুর রহমান চৌধুরী  নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ও সেক্রেটারীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত  সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে – মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঈদগাঁওয়ে গাজা ব্যবসায়ীসহ গ্রেফতার-৫ ঈদগাঁওর প্রবাসী আলম  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়  নিহত

মেঘনায় মধ্যরাত থেকে ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৩৬ বার

ভোলার চরইলিশার মদনপুর থেকে ভোলার চরপিয়াল পর্যন্ত মেঘনা নদীর ৯০ কিলোমিটার এলাকাজুড়ে মধ্যরাত থেকে ২ মাস মাছ ধরা নিষিদ্ধ। এছাড়া দেশের ইলিশের ছয় অভয়াশ্রমের মধ্যে পাঁচটিতে সব ধরনের মাছ ধরার ওপর দুই মাসের নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। আজ সোমবার মধ্যরাত এ নিষেধাজ্ঞা শুরু হবে, যা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

মৎস্য কর্মকর্তারা জানান, ইলিশ সম্পদ বাড়াতে সরকার জাটকা নিধন রোধে ২০০৬ সালে দেশের অভয়াশ্রমগুলোয় নিষেধাজ্ঞা কার্যক্রম শুরু করে। এ কার্যক্রমের অংশ হিসেবে এবারও মার্চ থেকে এপ্রিল এই দুই মাস অভয়াশ্রমগুলোয় ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে জেলেরা সরকারি সহায়তা পাবেন। আর কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে মৎস্য আইন অনুযায়ী শাস্তি পাবেন। নিষেধাজ্ঞাকালে এসব এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানসহ সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা থাকবে।

ভোল মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আগে দেশের বিভিন্ন নদ-নদী ঘিরে পাঁচটি অভয়াশ্রম ছিল। কিন্তু ২০১৯ মালে অভয়াশ্রমের সংখ্যা আরও একটি বেড়ে ছয়টি হয়েছে। এসব অভয়াশ্রম হলো পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদের ৪০ কিলোমিটার, চরইলিশার মদনপুর থেকে ভোলার চরপিয়াল পর্যন্ত মেঘনা নদীর ৯০ কিলোমিটার, ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চররুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের ৭০ কিলোমিটার, লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর ৩০ কিলোমিটার ও শরীয়তপুরের নড়িয়া থেকে ভেদরগঞ্জ পর্যন্ত নিম্ন পদ্মার ২০ কিলোমিটার এলাকা।

বরিশাল মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক আনিছুর রহমান তালুকদার বলেন, ছয়টির মধ্যে পাঁচটি অভয়াশ্রমে এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net