ঢাকা   ০৯:৫১:২০ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

শ্রীপুরের বরামা এখন ফ্রান্স চিলি আর্জেন্টিনার সুস্বাদু ফল স্ট্রবেরীর গ্ৰাম

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৫৫ বার
  • ১০ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাজীপুরের শ্রীপুরের বরামা গ্ৰামে বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে ফ্রান্স চিলি আর্জেন্টিনার সুস্বাদু ফল স্ট্রবেরী। মৌসুমের শুরুতে সাদা ফুল, হলুদ ফল ও পরিপক্ক পাকা লাল টুকটুকে রঙ ধারণ করে স্ট্রবেরী বাগানে। বেশি ফলনে অধিক লাভ ও উচ্চ বাজার মুল্যের কারণে স্ট্রবেরী চাষে মনোযোগী হচ্ছেন চাষীরা। প্রতিদিন জমি থেকে পরিপক্ক ফল সংগ্রহ ও তা বাজারজাত করণের সুবিধা থাকায় কাঁচা টাকাও গুণছেন তারা।

গাজীপুরের শ্রীপুরের বরামা এবং কাপাসিয়ার সিংহশ্রী এলাকায় এ চাষের বিস্তৃতি ঘটছে। কেউ কেউ এক যুগেরও বেশি সময় ধরে স্ট্রবেরী চাষ করছেন।
শ্রীপুরের বরমী ইউনিয়নের বরামা গ্ৰামের অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক ইসরাইল মিয়া বলেন, ২০০৯ সালে আমার ছোট ছেলে মোশারফ হোসেন ময়মনসিংহ থেকে স্ট্রবেরী চাষের ওপর প্রশিক্ষণ গ্রহণ করে। কিন্তু তখন দেশে স্ট্রবেরীর জাত আসেনি। দুই বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এক হাজার স্ট্রবেরীর চারা সংগ্রহ করে। ওই বছর রোপণ করে এলাকা ও সারাদেশে স্ট্রবেরী চাষের খবর ছড়িয়ে পড়ে। তার এ চাষ দেখে আশপাশের অনেকেই স্ট্রবেরী চাষে উৎসাহিত হন। এখন বরামা দক্ষিণপাড়া গ্রামটি স্ট্রবেরী চাষের গ্রাম হিসেবে পরিচিত লাভ করেছে। ছেলে চাকুরিতে যোগদান করায় এবছর আমি নিজেই ৫০ শতাংশ জমিতে স্ট্রবেরী চাষ করেছি।তবে ১৫ শতাংশ জমির ফলন পঁচে গেছে।তিনি জানান,প্রতিদিন সকালে ১৮ থেকে ২০ কেজি স্ট্রবেরী সংগ্রহ করতে পারেন । পাখি ছাড়া ক্ষতি করার মতো প্রাণি নেই। নিজের সংগৃহীত অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে সার, কীটনাশক প্রয়োগ করেন। কৃষি বিভাগের লোকজন তার চাষ দেখতে আসেন। কিন্তু তাদের পরামর্শ স্ট্রবেরী চাষের জন্য যথাযথ নয়।

চাষীদের পরামর্শ দিয়ে তিনি বলেন, “সেঞ্চুয়েশন” জাতের স্ট্রবেরী চারা গাছের জাত চাষ করে আমার মত এলাকার অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ক্ষতি পুষিয়ে উঠা সম্ভব নয়। তাই এ জাত বাদ দিয়ে ভিন্ন জাতের স্ট্রবেরীর চাষাবাদের পরামর্শ দিয়েছেন।

বরামা গ্রামের রুবেল জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়ছেন। তিনি জানান, ৬ বছর যাবত স্ট্রবেরী চাষ করেন। অন্যান্যবার ৩০ শতাংশ জমিতে চাষ করতেন। প্রতি বছর ধারাবাহিকভাবে প্রায় তিনগুণ লাভ হওয়ায় এবার ৩৫ শতাংশ জামিতে চাষ করেন। কিন্তু তার জমিতে রোপন করা “সেঞ্চুয়েশন” জাতের স্ট্রবেরী চারা গাছে ছত্রাকের সংক্রমণ দেখা দিয়েছে। গাছে শেকড় পঁচা রোগ দেখা দিয়েছে। আক্রান্তের দু’ তিনদিনের মধ্যে গাছের পাতা কালো হয়ে যাচ্ছে। ওইসব গাছের অর্ধেক শেকড় পঁচে গেছে। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে ওষুধ ব্যবহারের পরও নিরাময় পাচ্ছেন না। সেঞ্চুয়েশন জাতের স্ট্রবেরী চারা গাছে পাতা কালো হয়ে যাওয়া ও শেকড় পঁচা রোগ দেখা দেয়। এ জাতের চারা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কম।

বরামা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে সাইফুল ইসলাম বলেন, তিনি ১১ বছর যাবত স্ট্রবেরী চাষ করছেন। প্রতিবেশী মোশারফ হোসেনের স্ট্রবেরী চাষাবাদ দেখে পরের বছর থেকে তিনি নিজেই চাষাবাদ শুরু করেন। প্রথমে বারি-৩ জাতের স্ট্রবেরী আড়াই কাঠা জমিতে চাষ করেন। এতে তার ৩৫ হাজার টাকা লাভ হয়। পরের বছর “ফেস্টিভাল” নামের আরও একটি জাতের চাষ করেন। লাভজনক হওয়ায় দ্বিতীয় বছর ৩৫ শতাংশ জমিতে চাষ করেন এবং উৎপাদিত স্ট্রবেরী সাড়ে তিন লাখ টাকায় বিক্রি করেন। দ্বিতীয় বছর নিজেই চারা উৎপাদন ও সংরক্ষণ করেন। এভাবে বছরের পর বছর ধরে স্ট্রবেরী চাষ করে যাচ্ছেন। এবছর ৪০ শতাংশ জমিতে স্ট্রবেরী চাষ করছেন।

তিনি জানান, “উইন্টারডন” জাতের স্ট্রবেরী চারা গাছ গাজীপুরের পরিবেশের সাথে বেশ ভাল মানিয়েছে। এর রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। ফলের রঙ উজ্জল এবং আগাম উৎপাদন হয়। “ফেস্টিভাল” জাত দেরীতে উৎপাদন হয়। ফলে বৃষ্টি ও বিরূপ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়। “উইন্টারডন” জাতের একটি চারা গাছ থেকে মৌসুমে কমপক্ষে দুই কেজি ফল পাওয়া যায়। ৩৫ শতাংশ জমিতে ৫ হাজার স্ট্রবেরী চারা রোপণ করা যায়।প্রতি শতাংশ জমিতে সাড়ে ৫ হাজার টাকা খরচ হয়।

তিনি বলেন, কার্ত্তিক মাসে জমিতে চারা রোপন করতে হয়। পৌষের মাঝামাঝি সময় থেকে ফলন আসে। চৈত্র মাস পর্যন্ত ফল বিক্রি করা যায়। গত বছর ২লাখ টাকা খরচ করে ৩০ শতাংশ জমি থেকে ৬ লাখ টাকার ফল বিক্রি করেছেন। এবার ৪০ শতাংশ জমি থেকে আরও বেশি বিক্রি এবং লাভের প্রত্যাশা রয়েছে।

চাষী ইমাম উদ্দিন জানান, এবার সেঞ্চুয়েশন জাতের স্ট্রবেরী চারা লাগিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। তিন লাখ টাকা ক্ষতি পুষিয়ে নেওয়ার কোনো উপায় নেই।

একই এলাকার চাষী দুদু মিয়াসহ অন্যান্যরা বলেন, স্ট্রবেরী চাষ অনেক লাভজনক। যারা স্ট্রবেরী চাষ করছেন প্রত্যেকেই বছরে কমপক্ষে দুই তিন লাখ টাকা লাভ করছেন।
এলাকার চাষীরা প্রতিদিন সকালে একসাথে গাড়ীতে করে ঢাকার আব্দুল্লাহপুর, কারওয়ান বাজার, গাজীপুরের বাইপাস ফলের আড়তে স্ট্রবেরী বিক্রি করেন। তারা জমি থেকে প্রতি কেজি ৭’শ টাকা দরে বিক্রি করেন।

পার্শ্ববর্তী উপজেলা কাপাসিয়ার সিংহশ্রী গ্ৰামের বিদেশ ফেরত আরিফুল ইসলাম প্রধান জানান, গত ৫ বছর যাবত তিনি স্ট্রবেরী চাষ করছেন। স্ট্রবেরী চাষ প্রায় চার মাস মেয়াদী লাভজনক একটি ফসল। চার মাস পরিশ্রম করলে তিনগুণ লাভ করা সম্ভব। এখন রাজশাহী থেকে স্ট্রবেরীর চারা সংগ্রহ করতে হয় না। এলাকাতেও চারা পাওয়া যায়। জমিতে রোপণের খরচ সহ একেকটি চারার মুল্য দাঁড়ায় ৪০ টাকা।

এ বিষয়ে গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দক্ষিণ বরামা গ্রামে ও কাপাসিয়া উপজেলার সিংহশ্রী গ্ৰামে বেশ কয়েকজন চাষী স্ট্রবেরী চাষ করছেন। দ্রুত পঁচনশীল হলেও এটি অধিক লাভজনক ফসল। সাধারণত ছত্রাকের আক্রমণ ছাড়া অন্য কোনো ধরণের সমস্যা হয় না। ছত্রাক থেকে বাঁচানোর জন্য প্রয়োজনমত ছত্রাকনাশক ব্যবহার করলে রোগবালাই প্রতিরোধ করা সম্ভব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি