1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশ্রয়ণের ঘর হয়েছে মরিয়মের স্বপ্ন বুনার অধ‍্যায় - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

আশ্রয়ণের ঘর হয়েছে মরিয়মের স্বপ্ন বুনার অধ‍্যায়

আই কে ইব্রাহীম :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৯৮ বার

‘মুজিববর্ষে কেউ গৃহ ও ভূমিহীন থাকবে না’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের বান্দীর ভিটা (জমিদারের দাসীদের জন্য নির্ধারিত বাসস্থানের জায়গা) নামক একটি খাস জায়গায় নির্মিত হয়েছে ২৮ টি একক গৃহ। এখানে বসবাস করে ২৮ টি পরিবার, এদের একজন হলেন মরিয়ম বেগম। স্বামী পরিত্যক্তা এই দুস্থ মহিলার চারটি সন্তান। নিজের কোনো জায়গা জমি না থাকায় সাগরের কচুরিপানার মতো ভাসতে ছিলেন। একসময় স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তিনি বরাদ্দ পান আশ্রয়ণের একটি ঘর।

আজ সেই ঘর হয়েছে তার স্বপ্ন বুনার নতুন অধ্যায়। ঘরের মধ্যেই তিনি একটি ছোট্ট মুদি (মনোহরী) দোকান করেছেন, এখানকার সকলেই তার দোকান থেকে এটা সেটা ক্রয় করেন। জমজমাট হয়ে উঠেছে তার এ দোকানটি।

রোববার নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন মরিয়মের স্বপ্নের সেই ঘরটি দেখতে যান। তিনি জানান, আমি মরিয়ম বেগমের ঘরে প্রবেশ করার পর পরই আমাকে বসতে বলে, আমি তার দোকানের চৌকিতে বসে পড়ি। রৌদ্রে আমি প্রচন্ড তৃষ্ণার্ত ছিলাম, বললাম আপনার ঘরে পানি খাব। পানির কথা বলাতে সাথে সাথেই দোকানের ট্যাং গুলিয়ে শরবত বানিয়ে নিয়ে আসে। এটা যেন শরবত ছিল না, ছিল এক পরম মমতায় বানানো স্বর্গীয় উপাদান। দুই গ্লাস খেলাম…।

এক সময়ের অভাবী মরিয়ম বেগম আজ স্বচ্ছল মুদি দোকানদার। মরিয়ম বেগমের চোখেমুখে আজ হাসি ভেসে বেড়ায়‌। তারাই দেশের অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল, বিশ্বের সামনে একদিন তুলে ধরবে বাংলাদেশে সক্ষমতা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net