ঢাকা   ০৫:০৩:৪৯ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

কারখানায় টিকা নিয়ে অসুস্থ হয়ে পড়লেন অর্ধশত শ্রমিক

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩২৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সাভারের আশুলিয়ায় একটি কারখানায় করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আশুলিয়ার শিমুলিয়ায় ডেমনা এলাকার এক্সাকো লিমিটেড কারাখনায় এ ঘটনা ঘটে।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমিকরা হলেন- সুইং অপারেটর জান্নাতুল,সোনিয়া, ফেরদৌসি, কেয়া, শিরিন, লতা, সরস্বতী, মুন্নি, ইতি, রুমি, সুমি,নূরি, ঝুমা আক্তার, মঞ্জিলা, মোর্শেদা, সুমা, শিরিন, শাহানাজসহ আরও অনেকেই।

শ্রমিকরা জানান, শনিবার সকাল থেকে এক একটি লাইন থেকে কারখানার ভেতরেই টিকা দেওয়া হচ্ছিল। ১৬৫৮ জন শ্রমিককে সিনোফার্মার প্রথম ডোজ করোনার টিকা দেওয়া হয়।

পরে দুপুরের দিকে প্রায় ৩০ জন শ্রমিক ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন।
এদিকে বিষয়টি বুঝতে পেরে কারখানা কর্তৃপক্ষ তাদের জিরানী বাজারের পাশে জিয়া জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ১০ জনকে এবং আশুলিয়ার মোজারমিল ল্যাব ওয়ান হাসপাতালে প্রায় ২৫ জনকে ভর্তি করান।

এছাড়াও বিকেল তিনটার দিকে কর্তৃপক্ষ কারখানাটি সাধারণ ছুটি ঘোষণা করেন।
এ বিষয়ে এক্সাকো লিমিটেডের নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম চৌধুরী বলেন, শনিবার আমাদের কারখানায় শ্রমিকদের পর্যায়ক্রমে লাইন বাই লাইন টিকা দেওয়া হচ্ছিল। অনেককেই টিকা দেওয়া হয়েছে। কিন্তু হটাৎ দুপুরের দিকে কিছু শ্রমিকের শ্বাসকষ্ট দেয়ার এক পর্যায়ে পরিস্থিতির অবনতি হতে দেখে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও কারখানায় ছুটি দেওয়া

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি