1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোটি ভক্তের হৃদয় জয় করে "তসিবা" এবার আসছেন "স্কুলেতে যাইতে দেয় না" শিরোনামে নতুন চমক নিয়ে৷ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি 

কোটি ভক্তের হৃদয় জয় করে “তসিবা” এবার আসছেন “স্কুলেতে যাইতে দেয় না” শিরোনামে নতুন চমক নিয়ে৷

বিনোদন রিপোর্টঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৪৭ বার

বর্তমান সময়ে নেটের জগতে ভাইরাল ও সঙ্গীতাঙ্গনে দেশ বিদেশে ব্যাপক সাড়া জাগানো সিলেটের জনপ্রিয় কণ্ঠশিল্পী “তসিবা বেগম” যার অসাধারণ কন্ঠে “আইলারে
নয়া দামান, শ্রুতি মধুর কন্ঠের পাগলকরা সেই গানে ভক্ত, শ্রোতা মহলে হৈ চৈ,শুরু হয়েছিল, এরই ধারাবাহিকতায় একের পর এক ‘নয়া কইন্যা সহ অসংখ্য জনপ্রিয় গানের এই আলোচিত ও জননন্দিত কন্ঠশিল্পী “তসিবা” এবার আরেকটি নতুন চমক নিয়ে তিনি হাজির হলেন দর্শক মহলে আগামী ১লা মার্চ ২০২২ খ্রীঃ মঙ্গলবার তার অসাধারণ কন্ঠে গাওয়া গানের শিরোনাম হলো “স্কুলেতে যাইতে দেয়না” এই চমৎকার গানটি মানিক চাঁন ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেইজে রিলিজ হবে ৷ একদম নতুন চমক হিসেবে তার এই চমৎকার গানটি নিয়ে তিনি আবারে আসছেন,কোটি ভক্ত শ্রোতাদের জন্য নতুন উপহার স্বরূপ, এই গানটি নিয়ে তিনি আশাবাদী তার দর্শক মহলে এই গানটিও সাড়া জাগাবে৷

সম্প্রতি গানটির রেকর্ডিং ও শুটিং সম্পন্ন হয়েছে অপরূপ দৃশ্যায়ন, দৃষ্টি নন্দিত আকর্ষণীয় স্থানে৷ এই গানটিতে অভিনয় করেছেন, জনপ্রিয় মডেল কে জি এফ সেলিম,লাবণ্য ও অন্তরা৷ গানটির কথা লিখেছেন লন্ডন প্রবাসী বরেণ্য লেথক মানিক চাঁন । সুর করেছেন জনপ্রিয় সুরকার শিমুল হাসান,সংগীতায়োজন করেছেন এইচ আর লিটন।

এই গানটি প্রসঙ্গে শিল্পী তসিবা বেগম বলেন, গানটির ব্যতিক্রমী ও অসাধারণ রচণায শুধুই মুগ্ধতার পরশে মনে প্রাণে শ্রোতাদের মধ্যে সাড়া জাগাবে, আমরা অনেক দায়িত্বশীলতার মধ্যে দিয়ে গানটির কাজ সম্পন্ন করেছি। গানটির ভিডিওতে অনেক ভালো অভিনয় করেছেন আমার সহ শিল্পী বৃন্দ। আশা করছি গানটি সবার কাছে ভালো লাগবে ও গ্রহন যোগ্যতা পাবে। দর্শক মহলে ভালো লাগলে এতেই আমাদের কষ্ট স্বার্থক হবে৷ সবাইকে গানটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন তিনি৷ তিনি আরো বলেন,দর্শক শ্রোতা হলেন গানের প্রাণ, আমাকে দেশ বিদেশের সকল ভক্ত শ্রোতা বন্ধুরা যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন এতে আমার প্রাণপ্রিয় ভক্ত শ্রোতাদের কাছে আমি চিরঋণী, তাদের ঋণ কোনোদিন শোধ করার ক্ষমতা আমার নেই,তবে যতদিন বাঁচবো তাদের জন্য নতুন কিছু উপহার নিয়ে এভাবে আসার চেষ্টা চলবে অবিরাম৷

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net