1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুরের শ্রীপুরে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত!! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান

গাজীপুরের শ্রীপুরে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত!!

শ্রীপুর ( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৫৬ বার

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার সময় গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. আনিসুর রহমান
শপথ গ্রহন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল আলম প্রধান , শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক, হুমায়ুন কবির হিমু প্রমুখ।

শপথ নেওয়া নব নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম খোকন, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল হক মাদবর, তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বাতেন সরকার, কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আ: আজিজ ,বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান শাহীন, রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাবা হাসিনা মমতাজ, প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক আকন্দ।

এদিকে বিকাল তিনটায় শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ৮টি ইউনিয়নের ৭২ জন সদস্য এবং ২৪জন সংরক্ষিত নারী সদস্য শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তরিকুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মো: সামছুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহাতাব উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন নাহার মেজবা, উপজেলা নির্বাচন কর্মকর্তা আল নোমানসহ উপজেলার কর্মকর্তাগণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net