1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুরে সাফারি পার্কে এবার সিংহীর মৃত্যু!! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

গাজীপুরে সাফারি পার্কে এবার সিংহীর মৃত্যু!!

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩০৩ বার

গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আজ ০৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখ বেলা এক ঘটিকায় অসুস্থতার কারণে একটি আফ্রিকান সিংহীর মৃত্যু হয়েছে। সিংহীটির বয়স আনুমানিক এগারো বৎসর।

গত ১১আগস্ট ২০২১ তারিখে প্রথমে সিংহীটির অসুস্থতা শনাক্ত হয়। পেটের দিকে পানি জমে থলির মত অংশ ঝুলে থাকতে দেখা যায়। সিংহীটির শারীরিক অসুস্থতা শনাক্ত হওয়ার পর হতেই নিয়মিতভাবে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকার সাবেক কিউরেটর ডাঃ এবিএম শহীদ উল্ল্যাহ; বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের ভেটেরিনারী টিচিং হাসপাতালের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের পরিচালক প্রফেসর ডঃ মোঃ রফিকুল আলম এর পরামর্শ মোতাবেক অত্র পার্কের ভেটেরিনারী অফিসার চিকিৎসা প্রদান অব্যাহত রাখেন।

এরপর, বিভিন্ন সময়ে সিংহীটির বাম পায়ে সমস্যা দেখা দেয়, মুখ দিয়ে রক্ত বের হয় এবং শ্বাসকষ্টজনিত লক্ষণ দেখা যায়। সর্বশেষ, ০২ ফেব্রুয়ারি ২০২২ তারিখে আনুমানিক বিকাল ৪:১৫ ঘটিকার সময় সিংহীটি চার পা ঝাঁকুনি দিয়ে শায়িতভাবে কাঁপতে থাকে। পার্কের ভেটেরিনারী সার্জন ডাঃ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান চিকিৎসা প্রদান করেন। ০৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখ সকাল আনুমানিক ৭.৩০ ঘটিকার পর হতে পূর্বের ন্যায় শ্বাসকষ্ট হলে সিংহীটিকে পার্কের ভেটেরিনারী সার্জন চিকিৎসা প্রদান করেন। যথাবিধি চিকিৎসা প্রদানের পরেও আজ আনুমানিক বেলা ১ ঘটিকায় অসুস্থ সিংহীটিকে মৃত অবস্থায় শনাক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net