1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জুয়া খেলায় বাধা স্রীকে পিটিয়ে হত্যা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে অধ্যক্ষের কক্ষ খুলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বদলের অভিযোগ, চৌধুরীহাট ডিগ্রি কলেজ সভাপতির বিরুদ্ধে  মাগুরার ২ সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মধুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের দুই পাশে ব্যাতিক্রমী উপায়ে খেজুরের বীজ বোপণ! প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মধুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের দুই পাশে ব্যাতিক্রমী উপায়ে খেজুরের বীজ বোপণ! ঈদগাঁওয়ে তিনদিনের টানা ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা! ভোগান্তিতে পৌরবাসী চন্দনাইশ পৌরসভার অধিকাংশ সড়ক সংস্কারবিহীন অবস্থায়  সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন

জুয়া খেলায় বাধা স্রীকে পিটিয়ে হত্যা

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩১৭ বার

নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার বালুসাইর গ্রামে জুয়া খেলতে বাধা দেয়ায় স্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে স্বামী। হত্যার পর বাড়ির পাশে একটি ইটভাটায় মরদেহ ফেলে পালিয়ে যায় স্বামী। খবর পেয়ে বুধবার সকাল ১১টার দিকে পরিত্যক্ত ইট ভাটার পাশের জমি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আছিয়া (২৮) মাধবদীর বালুসাইর গ্রামের ফজর আলী স্ত্রী। সে মাধবদী একটি কারখানায় শ্রমিকের কাজ করতো। নিহতের স্বজনরা জানায়, নিহত আসিয়া প্রতিদিনের মতো কারখানার কাজ শেষে রাতে বাড়ি ফেরেন। বাড়ি ফেরার পর জুয়া খেলাকে কেন্দ্র করে নিহতের স্বামী ফজর আলীর সাথে তার বাকবিতন্ডা শুরু হয়। বাগবিতন্ডার এক পর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে আছিয়াকে মারপিট শুরু করেন। পরে লোহার রড দিয়ে তার মাথায় এলোপাথারী আঘাত করতে থাকে। এতে তার মাথার মস্তক বেড়িয়ে যায়।

ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার সন্তানরা তাকে বাধা দিতে এলে তাদেরকে পিটাতে রক্তাক্ত করে তাদের বাবা। পরে গভীর রাতে নিহতের মরদেহ পরিত্যক্ত সানি ইট ভাটার পাশের জমিতে ফেলে দেয়। সকাল ১০টার দিকে ইট ভাটার পাশে এক মহিলার মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। ঘটনার পর পাষন্ড স্বামী পালিয়ে যায়। নিহত আছিয়ার ৩ সন্তান রয়েছে। ছেলে রাজিব বলেন,রাতে মা বাবার মধ্যে ঝগড়া হয়। ওই সময় রড দিয়ে মাকে পিটিয়ে মারে। মাধবদী থানার ওসি সৈয়দুজ্জামান বলেন,নিহতের স্বামী কাজকর্ম করতো না। সারাদিন জুয়ার আড্ডায় মেতে থাকতো। এনিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। এরই জেরে এই হত্যাকান্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net