1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝুট ব্যবসা দখলে যুবলীগ নেতাদের উপর হামলার ঘটনায় মামলা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান

ঝুট ব্যবসা দখলে যুবলীগ নেতাদের উপর হামলার ঘটনায় মামলা

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৮৩ বার

সাভারের আশুলিয়ায় পোশাক কারখানার ঝুট ব্যবসা দখলে নিতে স্হানীয় বাসিন্দা রাজু, সবুজ এর নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে ২০-২৫জনের একটি দল যুবলীগ নেতা কাইয়ুম ও তার সমর্থকদের ওপর অতর্কিত হামলা করে আহত হওয়ার ঘটনার একদিন পর মামলা নিল আশুলিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) দুপুরের দিকে ১২ জনের নাম উল্ল্যেখ করে মামলাটি দায়ের করেন ধামসোনা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম খান।

এর আগে, গত রোববার (২০ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়ার গাজিরচট আরিয়ারার মোড় এলাকায় এসএআর ইন্টারন্যাশনাল ক্লথিং কারখানার সামনে এ ঘটনা ঘটে।

মামলার আসামিরা হলেন, আশুলিয়ার দক্ষিন গাজিরচট আরিয়ারার মোড় এলাকার আমিন মাদবরের ছেলে রাজু (২৭), মৃত ইয়াকুব আলীর ছেলে আল ইসলাম (৩০), মৃত সোনা মিয়ার ছেলে আরাফাত (৩৩), শাহাজ উদ্দিনের ছেলে সবুজ (২৫),
আলফাজ উদ্দিনের ছেলে সেলিম (২৫), , মৃত শাহিনের ছেলে সিজান (২৮), ইউসুফ মল্লিকের ছেলে মারুফ (২০), নুর আলম (২৮) মৃত ইয়াকুব আলীর ছেলে আব্দুল আলিম (৩৫), আমিন মাদবরের ছেলে হাসান (২৩) শাহাদত উদ্দিনের ছেলে সোহাগ (২০), মৃত সোনা মিয়ার ছেলে রহিম (৪০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আশুলিয়া থানার আরিয়ার মোড় এলাকায় এসএআর ইন্টারন্যাশনাল ক্লোথিং নামে একটি কারখানা থেকে সকালে ঝুটের মালামাল বের করছিলেন কাইয়ুম খান। সে সময় স্থানীয় আমিন মাদবর, রাজু, সবুজ, আরাফাত ও সিজানের নেতৃত্বে ২০-২৫ জন ঝুট ব্যবসায়ী যুবলীগ নেতা কাইয়ুম ও তার লোকজনের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগে বলা হয় । এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে, তাদের হামলায় আহত হন ঝুট ব্যবসায়ী কাইয়ুম ও তার লোকজনসহ অন্তত ১০ জন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান বলেন, আশুলিয়ার গাজিরচট আরিয়ারার মোড় এলাকায় ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net