ঢাকা   ০৮:১০:২০ এএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড

নিঝুমদ্বীপে দুর্গম চরে সবুজ বেস্টনী তৈরীর জন্য কেওড়া গাছের চারা রোপন

নোয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৮৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপের নতুন জেগে উঠা দুর্গম চর বাহা উদ্দিন (দমারচরে) কেওড়া গাছের চারা রোপন করেন উপ-প্রধান বন সংরক্ষক এবং টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্প পরিচালক গোবিন্দ রায় ।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে দুর্গম এ চরে গাছের চারা রোপন শেষে বিভাগীয় বন কর্মকর্তা নোয়াখালী মোঃ ফরিদ মিঞা জানান, নিঝুমদ্বীপ ও জাহাজমারার আশেপাশে মেঘনা নদীতে নতুন জেগে উঠা দুর্গম চরগুলোতে গত তিন মাসে প্রায় ৫০ লক্ষ কেওড়া গাছের চারা রোপন করা হয়েছে। ফলে বন ও বনভুমির আয়তন বৃদ্ধি পাবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলার সহকারী বন সংরক্ষক কাজী তারিকুর রহমান, লক্ষীপুর জেলার সহকারী বন সংরক্ষক ফিরোজ আলম চৌধুরী, হাবিবিয়া রেঞ্জ অফিসার নাহিদ হাসান, জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা এস,এম সাইফুর রহমান

উপ-প্রধান বন সংরক্ষণ কর্মকর্তা গোবিন্দ রায় বলেন, দুর্গম এ চরে বনবিভাগের মাঠ পর্যায়ের লোকজন সবুজ বেস্টুনী তৈরী করার লক্ষ্যে কেওড়া গাছের চারা রোপন করে যাচ্ছে। তিনি নতুন চর বাহা উদ্দিন, নতুন চর ইউনুসসহ কয়েকটি চর পরিদর্শন করেন এবং কেওড়া গাছের চারা রোপন করেন। এ সময় তিনি আরো বলেন, উপকূলীয় সবুজ বেস্টনী কার্বন সিংক হিসেবে কাজ করবে,জীব বৈচিত্র সংরক্ষনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং মাছের প্রজজনন ক্ষেত্র তৈরী করে এখানকার মানুষের জীবনমানে পরিবর্তন ঘটাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি